somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক বন্ধের কারনে দেশের একজন মানুষও বিরক্ত না!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরাপত্তা দিয়ে দেশের মানুষকে নিরাপদ রাখার কাজ বা দায়িত্ব যা ই বলেন সেটা তো বর্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপর। সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো বন্ধ করে, একজনের সাথে আরেকজনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেশের মানুষকে নিরাপদ রাখার দায়িত্ব তো ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর না! তারানা হালিম বলেছেন, যতদিন পর্যন্ত দেশের একজন মানুষও নিরাপদ না, ততদিন ফেসবুক বন্ধ রাখা হবে। মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কাছে আমার কিউরিয়াস মাইন্ড জানতে চায় আপনি কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তা কি মনে আছে? ফেসবুক এখন বন্ধ তাহলে আমরা এখনো নিরাপদ না কেন? আর আমরা যদি এখন নিরাপদই থাকি তাহলে ফেসবুক খোলে দেয়া হচ্ছে না কেন? মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আরও বলেছেন, ফেসবুক বন্ধের কারনে দেশের একজন মানুষও বিরক্ত না! হ্যাঁ কথাটা সত্য যেমন মিথ্যাও তেমন! কারন আমরা যারা ব্যাবহার করতে পারছি তারা হয়তো বিরক্ত না, মনে মনে খুশি আমরা তো ইউজ করি। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষই প্রক্সি/ভিপিএন সম্পর্কে জানে না, বুঝে না। তাদের কাছে এইটা অনেক কঠিন ব্যাপার। এমনও মানুষ আছে যারা কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশুনা করছে অথচ তারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম উইন্ডোজটাও ভালো করে সেটআপ দিতে জানে না! হ্যাঁ, তারা আপনার উপর কেবল মাত্র বিরক্ত না, আপনাকে কাছে পেলে কি করবে ঠিক নেই :প তাদের থেকে নিরাপদ দূরে থাকুন। মাত্র দুজন যুদ্ধাপরাধীকে ফাঁসী দিতে গিয়েই যদি আমাদের এই অবস্তা হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীই বা কেমনে বলেন যে ফ্রান্সের মতো হামলা প্রতিহত করার ক্ষমতা আমাদের আছে? যেখানে আমরা দেশের দুজন অপরাধিকে ফাঁসী দিতে গিয়ে দেশের মানুষকে বিশ্বের যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন করে দেই, সেখানে আমরা কিভাবে আন্তর্জাতিক সন্ত্রাসীদের কাছে থেকে দেশকে রক্ষা করবো? তখন হয়তো বিভিন্ন মন্ত্রণালয় থেকে বার্তা দিবে, সবাই যার যার বাসায় দরজা বন্ধ করে বসে থাকুন! দেখবেন কোনো রকমের শব্দ যেন না হয়!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×