somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'রাবীন্দ্রিক প্রেম' হচ্ছে আসল প্রেম,...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'রাবীন্দ্রিক প্রেম' হচ্ছে আসল প্রেম,...
আজ কদিন ধরেই মাথায় শুধু ঘুরছে রবীন্দ্রনাথ। যৌবনে আমরা সবাই রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠলেই বলবো, " বুড়ো বড়ই রসিক ছিল, পুরো প্রেমকুমার। কাদম্বরী দেবী তো আছেনই, প্রিয়ম্বদা, ইন্দিরা দেবী, আর কত নারীর প্রেমেই তো উনি মজেছিলেন"।
এটি হলো আমাদের তরুণ বয়সের তরুণ ভাবনা।

পরিণত বয়সে মনে হবে
'রাবীন্দ্রিক প্রেম' হচ্ছে আসল প্রেম, এই প্রেমে বয়স কোন ম্যাটার করেনা, পারস্পরিক সম্পর্ক কোন ম্যাটার করেনা, প্রে্মের জন্য সাবজেক্ট কোন ম্যাটার করেনা, বিবাহিত/ অবিবাহিত স্ট্যাটাসও ম্যাটার করেনা।
রাবীন্দ্রিক প্রেম মানে, 'তাহার' জন্য 'বিশুদ্ধ , নির্মল, ভালোবাসা ও মমতাময়' অনুভূতি! এই অনুভূতিতে থাকে পাগলা এক টান! যে অনুভূতিতে কোন স্বার্থ চিন্তা থাকেনা, কোন দাবী থাকেনা, অন্যায় ভাবনা থাকেনা, তাই অপরাধবোধও থাকেনা। যে কোন বয়সে, যে কারো জন্য হৃদয়ের গভীরে এই অনুভূতি জাগতেই পারে। মানুষের হৃদয় তো আর ছোট্ট ধূলিকণা নয় যে এক হৃদয়ে একজনের বেশী আর কারো স্থান সংকুলান হবেনা। এত বড় একটি হৃদয়ে কতজনের জন্যই ভালোবাসা সঞ্চিত থাকতে পারে, তারা হতে পারে পিতা-মাতা, হতে পারে স্বামী/স্ত্রী, হতে পারে সন্তান, হতে পারে 'আর কেউ'! এমনকি কারো কারো জীবনে 'ঈশ্বরও' হতে পারেন সেই 'আর কেউ'!

প্রেমে সফলতা বলে কি কোন ব্যাপার আদৌ আছে? পাওয়ার আরেক নামই তো সাফল্য! কোন কিছু পাওয়া হয়ে গেলে কি তার জন্য সত্যিকারের কোন টান থাকে? আসলে সত্যিকারের প্রেমের সার্থকতা নিহিত থাকে না-পাওয়ার মাঝে। কারণ, যা কিছু হাতের নাগালে চলে আসে, তা আর মহার্ঘ্য থাকেনা, সহজলভ্য হয়ে যায়। সম্পর্কের মাঝে স্বার্থচিন্তা ঢুকে পড়ে। তা তখন আর প্রেম থাকেনা।
এইজন্যই রবি এবং নতুন বৌঠানের সম্পর্ক পৃথিবীর আর কোন সম্পর্কের সাথে তুলনীয় নয়। তাদের সম্পর্ক ছিল একেবারে অন্যরকম, সে সম্পর্কে কোন মলিনতা ছিলনা, কোন কাঙালীপনা ছিলনা, কোন হিংসা-দ্বেষ, জিঘাংসা জাতীয় কোন ব্যাপারও ছিলনা। তাই একজন 'নতুন বৌঠানের' অপমৃত্যুতে একজন 'প্রেমিক কবি'র হৃদয় ভেঙ্গে চৌচির হতে পারে, একজন কবি নতুন সৃষ্টির নেশায় উজ্জিবীত হতে পারে! রবীন্দ্রনাথের যা কিছু অমর সৃষ্টি, তার শুরুই হয়েছে 'নতুন বৌঠানের' বিয়োগান্তক বিদায়ের পর থেকে।

নতুন বৌঠানকে রবি কি যে ভালোটাই না বাসতেন, সেখানে শুধুই নিষ্কলুষ ভালোবাসা ছিল, কাব্যচর্চা ছিল, নতুন নতুন কবিতার ফুলঝুরি ছিল, স্বার্থহীন ভালোবাসা ছিল। এইজন্যই এতবড় মর্মান্তিক বিচ্ছেদের পরেও জীবনের শেষ দিন পর্যন্ত কবির হৃদয়ের একটি কোনে 'নতুন বৌঠান' ঘুমিয়ে ছিলেন।

বিবাহিত স্বামী-স্ত্রীর সম্পর্কে স্বার্থচিন্তা থাকে, কর্তব্যবোধের ব্যাপার থাকে, ভালোবাসা থাকে, স্নেহ-মমতাও থাকে, কিন্তু প্রেমটুকুই শুধু থাকেনা। যেমন ছিলনা রবীন্দ্রনাথ ও মৃনালিনী দেবীর মধ্যে। মৃনালিনী দেবীর প্রতি রবীন্দ্রনাথ দারুণ দায়িত্বশীল ছিলেন, পরম মমতাশীল ছিলেন, মৃনালিনী দেবীও তাঁর স্বামীর প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন, মমতাময়ী ছিলেন, কিন্তু দু'জনের সম্পর্ক 'প্রেমময়' ছিলনা। অথচ রবীন্দ্রনাথ ছিলেন ভীষণ প্রেমময় পুরুষ, কি রূপে, কি মেধায়, কি বিনয়ে, কি ভালোবাসায়!!

রবীন্দ্র থেকে এবার আসি আমাদের কথায়, অনেক স্বামী/ স্ত্রীকে আফসোস করে বলতে শোনা যায়,
" ও বিয়ের আগে একেবারেই অন্যরকম ছিল, কি রোমান্টিক ছিল, আর বিয়ে হতে না হতেই আসল রূপ বেরিয়ে এসেছে। প্রেম করার সময় কেমন ভেজা বেড়াল হয়ে থাকতো, যেন আমাকে ছাড়া সে আর কিছুই বুঝেনা, এখন সে সবই বুঝে, শুধু আমাকে বুঝেনা"।

আসলে বিয়ের পর, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায়, 'পরম নির্ভরতা, পরম আশ্বাস, পরম বিশ্বাস, পরম ভরসার। এখানে ভালোবাসা থাকে পূর্ণ মাত্রায়, কিন্তু 'রাবিন্দ্রিক প্রেম' থাকেনা।
এইজন্যই একজন স্বামী বা একজন স্ত্রী, সহধর্মী/সহধর্মীণির চোখের ভাষা পড়তে ব্যর্থ হয়।
আর প্রেমে ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের প্রায় সকলেই প্রেমে ব্যর্থ হয়ে ভাবে, জীবনটাই মূল্যহীন হয়ে গেল! আসলে তারা জানেইনা, প্রেমে ব্যর্থ হয়েছে বলেই কি অমূল্য সম্পদ, সারা জীবনের জন্য হৃদয়ে ধারণ করে রাখলো। এই অমূল্য সম্পদ শুধু তারই হয়ে থাকলো, কেউ ভাগ বসাতে আসবেনা। মাঝে মাঝেই 'তাহার' কথা মনে পড়বে, রাবীন্দ্রিক ভালোবাসায় বুকের গভীরে সূক্ষ্ম ব্যথা অনুভূত হবে, দুই চোখে জলের ধারা নামবে, মনে পড়ে যাবে, আমারও 'সে' ছিল, 'সে' এখনও শুধু আমারই আছে। হৃদয়ের এক কোনে, একজনের জন্য, অথবা আরও বেশী কারো জন্য একটু 'আলাদা' স্থান রেখে দেয়া, মাঝে মাঝে হৃদয়ের বাক্স খুলে সেই কুঠুরীগুলোতে নরম চোখে তাকানো, ভীষণ মন কেমন করা অনুভূতি, এটাই প্রেম, শুদ্ধভাবে বলতে হলে বলা যায়, এটিই 'রাবীন্দ্রিক প্রেম!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×