somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, বাংলাদেশের সবগুলো জেলখানা বন্ধ করে দেই

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনেমা শুধু মাত্র বিনোদন নয়। একটি সিনেমা কথা বলে দেশ জাতি মাটি ও মানুষের। জাগ্রত করে বিবেক আবেগ দেশ প্রেম মহত্ববোধ মনুষত্ব। প্রতিহত করে সমাজের অনাচার, অত্যাচার, সন্ত্রাস, শুকুন শেয়াল এবং দেশ ও সমাজের ক্ষমতাধর বিষাক্ত সাপদের। আমি ঠিক এমনি একটি সিনেমার কথা বলছি। যার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালক শহীদুল ইসলাম খোকন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা মাহফুজ আহমেদ। রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শিমলা। খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত নাট্য পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। নিশ্চয়ই অনেকেই এই মুহূর্তে বুঝে গেছেন আমি কোন সিনেমার কথা বলছি। জি আমি বাংলা লাল সবুজ সিনামার কথাই বলছি। আসুন, দেখি জাগ্রত হই। জাগ্রত করি বিবেক, আবেগ, দেশ প্রেম, মহত্ববোধ, মনুষত্বকে। এবং ঐক্যবদ্ধ হই। প্রতিহত করি সমাজের অনাচার, অত্যাচার, সন্ত্রাস, শুকুন শেয়াল এবং দেশে ও সমাজের ক্ষমতাধর বিষাক্ত সাপদের।

আসুন, বাংলাদেশের সবগুলি জেলখানা বন্ধ করে দেই। না, কোন আন্দোলন, হাঙ্গামা, ভাঙ্গাচুড়া, জ্বালাও-পোড়াও করে নয়। দেশের সব অনাচার, অত্যাচার, সন্ত্রাস, শুকুন শেয়াল এবং দেশ ও সমাজের ক্ষমতাধর বিষাক্ত সাপদের প্রতিহত ও ধংষ করে। যেদিন এদেশে একজন অপরাধীও থাকবেনা আপনি আমি নিশ্চিত সেদিন আর এই বাংলাদেশে একটি জেলখানাও থাকবে না।

আসুন ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি মাত্র স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশের, যে দেশে অপরাধির অভাবে বন্ধ হয়ে যাবে দেশের ৬৬টি জেলখানা। সারা বিশ্ব কাঁপাবে একটি নিউজ –অপরাধীর অভাবে বন্ধ হয়ে গেল বাংলাদেশের ৬৬টি জেলখানা।

নিশ্চয়ই ভাবছেন, এটা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা অথবা পাগলের প্রলাপ। না, মোটেও তা না। নিশ্চয়ই আপনারা জানেন খুব সম্প্রতি অপরাধীর অভাবে বন্ধ হয়ে গেছে নেদারল্যান্ডসের জেলখানা। নেদারল্যান্ডসের জেলখানা যদি অপরাধীর অভাবে বন্ধ হয়ে যেতে পারে, তবে আমাদের জেলখানা কেন বন্ধ করে দেওয়া সম্ভব নয়। নিশ্চয়ই অসম্ভব নয়। পৃথিবীতে শুধু মাত্র নেদারল্যান্ডসের জেলখানা যে বন্ধ হয়েছে যে তা কিন্তু নয়। বন্ধ হয়েছে নেদারল্যান্ডসসহ নিউজিল্যান্ড, লুক্সেমবুর্গ, লিশটেনস্টাইনের জেলখানাও।

আমাদেরকে অপরাধি বা অপরাধের সংখ্যা শূন্যতে নিয়ে আসতে আমাদেরকে হতে হবে শতভাগ শিক্ষিত, কুসংস্কারমুক্ত, বিজ্ঞানমনস্ক, উদার মনের মানুষ, অপরাধ ও সম্মান বোধি, দেশ প্রেমিক, দ্বায়িত্ববান, শতভাগ কর্ম সংস্থান, দুর্নীতি মুক্ত, ন্যায় পরায়ণ, অপরাজনীতি ও হিংসাত্বক রাজনীতি মুক্ত, আপন সংস্কৃতিপ্রেমি, ধর্মপরায়ণ । আমি জানি এখানে উল্লেখিত শব্দের সংখ্যা খুব কম বা সীমিত। তাই বলে যে এই স্বল্প সংখ্যক শব্দের সঠিক ব্যবহারে আমরা অপরাধ বা অপরাধী সংখ্য্যা শূন্যতে নিয়ে আসতে পারবো তা কিন্তু নয়। এর সাথে অনেক শব্দ যোগ করতে হবে। করতে হবে সেই শব্দগুলোর সঠিক ব্যবহার। যা আমার মতো অজ্ঞ মূর্খ ব্যক্তির দ্বারা সম্ভব হয়নি। আশা করি বিজ্ঞ ও শিক্ষিত পাঠকগন এই বিষয়টা নিয়ে আরো বেশি আলোচনা করবেন।


সর্বশেষে, আপনাদের জন্য ’লাল সবুজ’ সিনেমার সামান্য অংশ কেটে এনে এখানে জুড়ে দিলাম। আসুন, দেখি জাগ্রত হই। জাগ্রত করি বিবেক, আবেগ, দেশ প্রেম, মহত্ববোধ, মনুষত্বকে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×