কেন আমি মানুষ হতে পারিনি?
১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারাদিনের ইনকাম পঞ্চাশ টাকা নিয়ে কর্মস্থল থেকে পায়ে হেটে ফিরছিলাম। পথিমধ্যে ১০টাকার সিগারেট কিনে নিলাম। এক সময় খুব বেশী সিগারেট খেতাম। তাও আবার নামিদামি ব্রান্ডের। এখন আর আগের মতো নামিদামি ও অসংখ্য সিগারেট খাওয়া হয়না অভাবের তারনায়। বলা যায় অভাবটা এই দিক দিয়ে প্রজেটিভ। তো যাই হোক এক কিলোমিটার পায়ে হাটার পরে ফুটপাতে একটা বাচ্চা মেয়ের কান্না শুনে থমকে দাড়ালাম। পাচ কদম পিছনে ফিরে মেয়েটির মাথায় হাত বুলিয়ে মেয়েটির মধ্য বয়সিনী মাকে জিজ্ঞেস করলাম মেয়েটি কাঁদছে কেন?
তিনি কাঁদো কাদো কন্ঠে জানালেন সারা দিন কিছু খায়নি।
আমি আমার পকেটে হাত ঢুকিয়ে চল্লিশ টাকা থেকে বিশ টাকা মেয়েটির মায়ের হাতে দিয়ে বললাম আসে পাশের দোকান থেকে কিছু কিনে খেয়ে নিতে। আমি আবার হাটতে লাগলাম আগামি দিনের কর্মস্থলে যাওয়ার বিশ টাকা গাড়ি ভাড়া নিয়ে। একবারও আর পিছু ফিরে তাকাইনি পকেটের বিশ টাকা বাচানোর লোভে। যদি আবার কোন শিশুর কান্না শুনে আমাকে আবার থমকে দাড়াতে হয়। যদি আমার শেষ সম্বল বিশ টাকা বিলিয়ে দিতে হয়। এই বিশ টাকা বাচানোর লোভ আমাকে মানুষ হতে দিলনা আমার বিবেক আমাকে জানিয়ে দিল, যখন আমার অজান্তে আমার দুচোখের কোণে দুফোটা অশ্রু ঝরে গেল। তখন চিৎকার করে কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করলো কেন আমি মানুষ হতে পারিনি?
কিন্তু তাও করতে পারলামনা চক্ষু লজ্জায় ভয়ে।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন