তিনি হবেন পৃথিবীময় মহান
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে কোন অপমৃত্যু (খুন) নিয়ে প্রতিবাদ শুরু হলে মাননীয় প্রধানমন্ত্রী মোটা অংকের টাকা উপহার দিয়ে দেন নিহতের পরিবারকে মানবতার মা হয়ে। এবারো তার ব্যতিক্রম হয়নি। এবার দুই নিহতের পরিবারকে বিরাট মোটা অংকের টাকা উপহার দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এসব মোটা অংকের টাকা উপহার দেওয়া দেখে আমারও খুব মরে যেতে ইচ্ছে করে স্বাভাবিক নয়, অস্বাভাবিক ভাবে। কারণ স্বাভাবিক মৃত্যু হলে তো আর মানবতার মা আমার পরিবারকে কোন মোটা অংকের টাকা উপহার দেবেন না। আর বেচে থেকে তো আমার পরিবারকে আমার পক্ষে এতো মোটা অংকের টাকা একসাথে দেওয়া সম্ভব না। তাই ইস আমারও যদি ঐ দুই শিক্ষার্থীর মতো সড়কে মৃত্যু হতো তবে তো মাননীয় প্রধানমন্ত্রী আমার মায়ের হাতে মোটা অংকের টাকা উপহার দিতেন মানবতার মা হয়ে। তাতে আমি বিহীন আমার পরিবার সুখেই কাটাতো মনে হয়। নিশ্চয়ই টাকা মৃত্যুর শোক ভুলিয়ে দেয় বলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিহতের পরিবারকে মোটা অংকের টাকা উপহার দেন। আমি অজ্ঞ মুর্খ মানুষ আর উনি মানবতার মা। উনার জ্ঞান বুদ্ধি উপলদ্ধি করার ক্ষমতা আমার এর চেয়ে বেশী হওয়ার কথা নয়।
"তিনি হবেন পৃথিবীময় মহান
টাকার বিনিময়ে পূরণ করে দিয়ে
আমার শূন্যস্থান"।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন