আজকে বিকালে ক্লাস শেষে বাসায় ফিরছিলাম , যথারীতি মগবাজারের জ্যাম এ আটকায় ছিলাম , দেখলাম পাসে আরেকটি রিক্সা , সুদর্শনা দুই ললনা কিছু নিয়ে হেসে হেসে কথা বলছিল। ঘটনাক্রমে পাসে আরেকটি রিক্সা এসে থামে তাতে তিনটা ছেলে ছিল। তারা ললনাদের দেখামাত্রই গান গাওয়াসহ অশ্লীল কথা বার্তা শুরু করল, লক্ষ্য করলাম ললনাদের হাসিমুখ ইঃতমদ্ধে পাংশু হয়ে গিয়েছে , হঠাৎ একটি ভরাট কণ্ঠে শুনতে পেলাম "নালায়েক, এসব কি হচ্ছে", পাশ ফিরে দেখলাম শীর্ণ দেহের একজন বৃদ্ধ লোক, শুনা মাত্র যুবকেরা বলে "উঠল ওই বুইরা কথা কম বল" বৃদ্ধ বললেন "দেশটা কি তোদের বাপের যা ইচ্ছা তাই করবি ?" এবার এক যুবক রিক্সা থেকে নেমে গিয়া বৃদ্ধের কলার ধরে তাঁকে নামাতে চাইলে লোকটা রাস্তায় পরে গেল , এবার আসল প্রতিরোধ, রিকশাচালক বৃদ্ধকে রক্ষা করতে মারমুখি হয়ে উঠার চেষ্টা করল, সকল যুবক মিলে তাকেও উত্তম মধ্যম দেওয়া আরম্ভ করল কিন্তু বিধি বাম পাবলিক চেতলে যা হয় আর কি , সবাই এগিয়ে এল আমিও গেলাম , মিনি সাইজ গন ধোলাই এর মাঝে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট তাঁদেরকে বাঁচাল জন রোষানল থেকে , পরে বৃদ্ধ ভদ্রলোকের কাছ থেকে জানতে পারলাম, তিনি একজন মুক্তিযোদ্ধা , লজ্জায় মাথা হেট হয়ে গেল , আমরা সুশীলতার মুখোশ পরে নিজেদের পিঠ বাঁচায় চলি কিন্তু তারা অন্যায়ের কাছে মাথা কখনো নোয়ায় না সেটা ৭১ হোক বা ২০১৩, আরও খেয়াল করলাম প্রথম প্রতিরোধ এসেছিল রিকশাচালকের কাছ থেকে , ৭১ সালেও এরাই মূলত মুক্তিযুদ্ধ করেছিল , আমরা শিক্ষিতরা তখন সুশীল আজও সুশীল , সুশীলতার চাদরে ঢাকা থাকে লঘু স্বার্থপরতা .... আসল দেশপ্রেমিকেরা এভাবেই নিরবে নিভৃতে দেশকে বুকে আগলে রাখে অতন্ত্র প্রহরীর মত
মুক্তিযোদ্ধারা আজীবনই মুক্তিযোদ্ধা , আজকে আবারো উপলব্ধি হল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।