আমি বলছিনা ভালবাসতেই হবে, আমি
চাই
কেউ এক জন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে
দেবার জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে
আমি এখন ক্লান্ত ।
আমি বলছিনা ভালবাসতেই হবে, আমি
চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাত
পাখা নিয়ে কাউকে আমার পাশে
বসে থাকতে বলছিনা ।
আমি জানি এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী
সেবার দায় থেকে ।
আমি চাই কেউ এক জন জিঞ্জেস করুক:
আমার জল লাগবে কিনা, আমার নুন
লাগবে কিনা,
পাট শাক ভাজার সঙ্গে আরো একটা
তেলে ভাজা শুকনা মরিচ লাগবে
কিনা ।
এঁটে বাসন, গেঞ্জি-রুমাল আমি
নিজেই ধুতে পারি।
আমি বলছিনা ভালবাসতেই হবে, আমি
চাই
কেউ একজন ভেতর থেকে আমার ঘরের
দরজা খুলে দিক। কেউ আমাকে কিছু
খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক , কেউ
অন্তত: আমাকে জিঞ্জেস করুক "তোমার
চোখ এত লাল কেন ?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



