ভাই খালি ভাবির কাছে মরদ
রাতের বেলা শোয়ার সময় উতলে পড়ে দরোদ।
দিনের বেলায় বউ ঠেঙ্গিয়ে সাজেন তিনি রাজা
কাজ কর্ম ফাঁকি দিয়ে টানেন শুধু গাঁজা।
বিনা দোষে নিজের ছেলে বর্ডারে গুলি খেলে
ভাই বলেন বাদ দে তো, আবার হবে ছেলে।
বিনা দোষে ছেলেটাকে কেউ ধরে নিলে
ভাই বলেন ভুল বোঝাবুঝি, কান নিয়েছে চিলে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



