রাসেল আহমেদ মাসুম
নরপশুরা গার্মেন্টস কারখানায় আগুন লাগিয়ে
নিত্যদিন হত্যা করে চলেছে অর্থনীতির দুর্বার ক্ষেত্র
সহজ সরল খেটে খাওয়া শ্রমিককে,
যারা দুমুঠো ভাতের জন্য বিকিয়ে দিয়েছে সোনালী ভবিষ্যৎ,
তিল তিল করে গড়ে তুলেছে বাংলার অর্থনীতির সূচক,
নিজেদের কুকর্মকে ঢাকতে অত্যন্ত সুকৌশলে সুপরিকল্পিত ভাবে
মালিক পক্ষ পুড়িয়ে মারছে অধিকার সচেতন শ্রমিককে,
বিভিন্ন গার্মেন্টস কারখানায় আগুন লাগিয়ে,
নামমাত্র জরিমানা দিয়ে খালাস মালিক কতিপয় আমলা মন্ত্রীর আতাতে,
শ্রমিক ভষ্মিভূত, ভষ্মিভূত কর্তৃপক্ষের বিবেক,
কিন্তু এভাবে কতদিন!
এমন একদিন আসবে
যেদিন শ্রমিকের হাতে খুন ঝরবে স্বর্থপর নরখাদক ভন্ড মালিকের,
সেই খুনে নিভে যাবে আশুলিয়াসহ সকল গার্মেন্টস শ্রমিকের
আগুনে ঝলসানো ক্ষত বিক্ষত পোড়া দেহ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



