আপেক্ষিক নির্বীকতায় বসবাস
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপেক্ষিকতায় বেচে আছি আমি। সহস্র যুগের সন্তরনে, একচিলতে পলিময় বদ্বীপ সন্ধানী ভীরু নাবিক হয়ে। আমি পেরিয়েছি ত্রয়ী অরণ্য। ভাগ্যাহত বেগুনী আকাশে চিল হয়ে কাটিয়েছি শকুন হওয়ার আকাঙ্খায়। পারিনি। তবে দুফোটা জেহের ও সাতটি ধুতরা ফুল ভোগে একবার নীলকন্ঠ হয়েছিলাম। তুমি দেখনি। দেখবেই বা কেমন করে? আমি যে চৌরাস্তার লালবাতি অমান্য করে ছুটেছিলাম। তোমার প্রত্যাশায়। ছুতে পারিনি। নীল কন্ঠরা নাকি হীরা-মতি ছুতে পারেনা। ঈশ্বরের কড়া নিষেধাজ্ঞা। আমি ঈশ্বর ভত্সর্নায় যাইনি। আস্তিকতার মাঝেই তোমায় খুজেছি। তুমি আস্তিকতার পূজারী। আমি তোমার সাথে সাংঘর্ষিক হইনি। আমি আপেক্ষিক। তুমি আমার অপেক্ষা।
আমি প্রস্তর পেরিয়েছি। রেনেসার সাথে মানাতে পারিনি। আমি সুপ্ত প্রস্তর। তুমি রেনেসা কিংবা কলি কালের ব্যস্ত নগরী। আমি ব্যস্ততায় হারাতে পারিনি। তোমার কাছে এখন আমি ঘুমন্ত নগরী, তুমি জাগ্রত মুখরতা। আমি স্থির, তুমি চলন্ত ব্যাকুলতা। আমি রোদে পোড়া কিষাণ, তুমি দুর্বার-দুর্বিনীত বেদুঈন। তুমি তুখোড় ভাষী সরবতা, আর আমি পঞ্চাশের নির্বাক চলচ্চিত্র।
আমি নির্বীকতায় বাচতে চাই। নির্বীকতার ধুতরায় আরেকবার নীলকন্ঠ হতে চাই। তোমার সরবতার মাঝে এক চিমটে নিরবতায় আমায় ঋনী করে নিও। মহাকালে না হয় চুকিয়ে দিব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন