somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুকুরকে প্যান্ট-শার্ট পরালেও সে কুকুরই

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুকুরকে প্যান্ট-শার্ট পরালে কুকুর যেমন মানুষ হয় না তেমনি মানুষ নামের প্রাণীর মনুষ্যত্ব না থাকলে সে মানুষ হয় না। সমাজের ভদ্রবেশীরা প্রকৃতপক্ষে কতটা ভদ্র তা হয়তো মাপার যন্ত্র নেই। তবে আমাদের সমাজের পুরুষরা ( আমিও একজন পুরুষ) কতটা সুপুরুষ না কুকুর পুরুষ তা হয়তো আমাদের মা, বোন কিবাং মেয়ে বন্ধুরা মাপতে পারে। কাগজ পত্রে আমাদের সমাজে মেয়েদের সমান অধিকার দেয়া হলেও আসলে কতটা অধিকার তারা ভোগ করতে পারছে তা দেখার বিষয়। অবশ্য এর জন্য তারাও কম দায়ী নয়। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও তা আসলে কতটা বাড়ছে। কীভাবে বাড়বে। কর্মক্ষেত্রে তাদের কাজের পরিবেশ আছে কি?

এক বোনের গল্প শুনুন।

রুবির ( ছদ্মনাম) ফ্যামিলিতে তার মা, বাবা আর আর দুই ভাই। বড় ভাই জন্ম থেকেই শারিরিক প্রতিবন্ধী। ছোট ভাই ইন্টারমিডিয়েট পরিক্ষা দিয়েছে। বাবা ছোটখাট একটি চাকুরি করে। রুবি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ে। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারে না। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি আজ বিছানায়। সংসার চালাবে কে? দায়িত্ব এসে পড়ে রুবির ঘাড়ে। পড়ালেখা বন্ধ। রুবি ছুটছে একটি চাকুরির জন্য। কোথাও চাকুরি পাচ্ছে না রুবি। অসহায়ের মতো সবার দারে দারে ঘুরে বেড়াচ্ছে রুবি।

চাকরি না দিলেও রুবির দুর্বলতার সুযোগ নিতে চায় সমাজের কুকুর পুরুষগুলো। তারা বিনিময় চায় রুবির কাছে। রুবির শরীরের বিনিময়ে চাকরি দিতে চায়।

রুবির মতে, পুরুষরা এমন কেন? দেশের উচ্চ পদে কর্মরত মানুষগুলো এত নিচ কেন?

আমি রুবির অসহায় মুখখানি দেখেছি। আমি দেখেছি রুবির কান্নাভেজা চোখ দুটো। সংসারের দায়িত্ব নেয়া কি রুবির দোষ। চাকরি করেতে যাওয়া কি রুবির অপরাধ। রুবির শরীরের দিকে যাদের নজর, যারা রুবিকে পণ্য হিসেবে ভোগ করতে চায় তারা আসলে প্যান্ট-শার্ট পরা কুকুর।

একবার এক কুকুর পুরুষের সঙ্গে আলাপকালে,,,,,,,,,

কুকুর পুরুষ: কিরে ভাই আপনার গার্লফ্রেন্ড নেই?
আমি: না ভাই।
কুকুর পুরুষ: কি যে বলেন, ভাই। গার্লফ্রেন্ড ছাড়া চলে। ফেসবুকে মেয়ে বন্ধু নাই। থাকলে- বার বার নক করেন। হয়ে যাবে।
আমি: তাই নাকি, আপনি তাহলে ফেসবুকে মেয়েদের ডিস্টার্ব করেন।
কুকুর পুরুষ: কি যে বলেন ভাই, আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এমন কোনো মেয়ে নেই যাকে (আই লাভ ইউ) না বলেছি।
আমি: সবাইকে বলেন?
কুকুর পুরুষ: কি করবো ভাই? এইটা ছাড়া কাজ কি?

আসলেই কুকুর পুরুষদের এটা ছাড়া আর কোনো কাজই নেই,,,,,,,,,,,,,,,,,,,,,,,(পাবলিক প্লেসে এরা কিন্তু ভদ্রলোক)
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ -ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট -টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

×