থাকি সিডনীতে বা সিটিতে (লোকাল পবলিক সিডনীকে সিটি বলে ডাকে)। একটা কাজ দরকার যেভাবে হোক। কারন বাপের হোটেল থেকে টাকার এনে বসে বসে কতদিন খাওয়া যায়। আমার এক বন্ধু মানে আমার রুমমেট। সেকাজ করে সিডনী থেকে কিছুটা দূরে। জায়গার নাম বাররুড। সে যেখানে কাজ করে তার বসের সাথে এক রেষ্টুরেন্টে বসের সাথে পরিচয় আছে। সে আমাকে সেই বসের রেস্টুরেন্টে নিয়ে গেল কাজের খোজে। আমি আমার সব কিছু জানালাম সেইফকে (রেষ্ট্ররুন্টে যারা খাবার রাধায় বা বস্ তাদেরকে সেইফ বলে)। সে সব কিছু শুনে নিল এবং আমাকে বল্ল কয়েকদিন পরে জানাবে। তারপর সেখানে থেকে অন্য আরেকটা জায়গায় গেলাম কাজের সন্ধানে। জায়গার নাম হচ্ছে কনকড্। বাসে গেলাম সে জায়গায়। অনেক দূরে। সিটি থেকে যাইতে প্রায় ১ ঘন্ট বেশী লাগে। কি করব কাজ দরকার। যাগ্গে সেখানে গিয়ে সেফের সাথে পরিচয় হলো, কথাবার্তা বল্লাম। শেষে বল্ল তোমান নাম এবং মোবাইল নাম্বার লেখে দাও। বল্লাম কেন? এতদূর আসছি কি নাম এবং মোবাইল নাম্বার লেখার জন্য। আমার কাজ দরকার। বল্ল যে আজ রাতে জানাবে আমাকে। আমি বল্লাম তো কাজ আমার দরকার নাই। রাবিশ ........
আরেকদিনের ঘঠনা, হটাৎ একদিন রাত ৭:৩০টার দিকে আমার এক বন্ধু জানাল একটা কাজ আছে এই মুহুর্তে। বল্লাম কোন জায়গায়। বল্ল বনধায় বিচ্। বল্লাম যাব । বাস্ রাওনা দিলাম। পথে মধ্যে বৃষ্টি। ঝড় তোফানের মতো বৃষ্টি। কি করব পাশের দোকান থেকে ১০ ডলারে একটা ছাতা কিনে নিলাম। বাসা থেকে স্টেশন যেতে আধ ঘন্টা লাগল। তারপর বাসে উঠে পড়লাম। যেতে প্রায় ৪৫ মি. লাগল। তারপরে রেস্টুরেন্টে সেফের সাতে কথা বল্লাম। বল্ল কাজ শেষ হয়ে গেছে এই মুহুর্তে লাগবে না। বল্লাম কেন? বল্ল মোবাইল নম্বর লেখে যেতে। বল্লাম বৃষ্টিতে ভিজে এসে পরিশ্রম করে এখন লাগবে না , ওয়াই? স্টুপিড........
এই হলো অস্ট্রিলিয়্ কাজে সন্ধান........
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



