অনেক দিন থেকেই বিষয়টি জানতে ইচ্ছা করছিল তাই আজ লিখতে বসলাম। বাজার বিভিন্ন রকম যেমন: ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ ইত্যাদি টাকার স্ট্যাম্প দেখতে পাওয়া যায়। অনেকে এটি দিয়ে জমির বাইনামা, টাকা লেনদেন এবং আরো আনেক ধরনের কাজ করে থাকে। আবার দেখা যায় অনেকে ২০ টাকা, ৫০ টাকা আবার অনেকে ১০০ টাকার স্ট্যাম্প ব্যবহার করে থাকে। আবার অনেকে একসাথে একাধিক স্ট্যাম্প ব্যবহার করে থাকে। আমার প্রশ্ন হল : -
১।। ২০ টাকা বা ৫০ টাকা স্ট্যাম্প ব্যবহার করার কারন কি? এটি কি লেনদেনকৃত টাকার উপর নির্ভর করে না যত বেশি টাকার স্ট্যাম ব্যবহার কারা হবে তত বেশি আইন পাকা হবে।
২।। একসাথে একাধিক স্ট্যাম্প ব্যবহার করা হয় কেন?
প্রিয় পাঠক আমার এই প্রশ্নের উত্তরটি জানলে দয়া করে দিবে। আর লেখায় ভূল হলে ক্ষমা করবেন।
।।ধন্যবাদ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


