somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহস

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভাদ্র মাসে গভীর রাতে
ঘুম ভেঙেছে রাত দুটোতে
ভাবছি যাব তাল কুড়াতে
পুকুর পাড়ের তালতলাতে
পশ্চিমপাড়ার ঐ পুকুরে
যায়না কেহ দিন দুপুরে
ঐ পুকুরের চারিপাশে
জ্বীন-ভূতেরা থাকে বসে
একলা যাব এত রাতে
কেউ যদি মোর থাকত সাথে
পাড়ার ছেলে হাবলু মিয়া
ভাবছি যাব সাথে নিয়া
জানালায় গিয়ে আস্তে করে
ডাকলাম হাবলুর কানটি ধরে
হাবলু উঠল ধড়ফড়িয়ে
কম্বলখানা গায়ে জড়িয়ে
বললাম, যাবি তাল কুড়াতে
পুকুর পাড়ে আমার সাথে?
বলল হাবলু ভয়ে কেঁশে
“জ্বীন-ভূতেরা ধরবে ঠেসে”
বললাম আমি দুষ্টু হেসে
“ভূতে ধরবে তোর ঘরে এসে”
একলা রাতে মাঠ পেরিয়ে
যাচ্ছি আমি বন মাড়িয়ে
একটু পরেই তালতলাতে যেই পড়েছি এসে
অন্ধকারে হঠাৎ কেহ উঠল জোরে হেসে
ভয়াল কন্ঠে বলল ডেকে
ঘাড় মটকে দেব বেকেঁ
বললাম আমি, কে রে শালা?
কাছে এসে দেখ্ কেমন জ্বালা!
কার ঘাড় কে মটকে দেবে
সামনে আসলেই প্রমাণ হবে
সাহস থাকলে সামনে দাঁড়া
কাল্লা করব তোর দেহ ছাড়া
শশ্মান ঘাটে কবর খুড়ে
পুতে ফেলব তোর দেহ মুড়ে
ধমক খেয়ে ভয়ের চোটে
কথা নেই আর ভূতে ঠোটে
গাছ তলার সব তাল কুড়িয়ে
ভূতে দিল মোর ধামা ভরিয়ে
ভূত বলে মোর ‘হুজুর” ডেকে
দেখবেন মোদের ক্ষমার চোখে
আর হবেনা এমন ভুল
ভুল করলে দেব মাশুল
ভূতের দলে কেঁপে কেঁপে
পালিয়ে গেল রাস্তা মেপে
বললাম আমি হেসে হেসে
ভূত পালাচ্ছে বিড়াল বেশে
সত্য কথা বলতে কি ভাই
মানুষের বড় আর কিছু নাই
বুকে যদি ভাই সাহস রয়
কোথাও কোন নেইরে ভয়।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

×