নামের আপদ
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈমান আলীর নাইরে ঈমান
নামাজ পড়ে না মোটে
সিয়াম আলী রোজা রাখে না
ইফতারী করে বটে,
সম্রাট মিয়ার নাইরে বাড়ি
পথে পথে ঘোরে
বাদশা মিয়া ভিক্ষা করে
লোকের দোরে দোরে,
রাঙ্গা মিয়া রঙিন বটে
রং নাই তার মনে
কালা মিয়া দেখতে ধলা
ছাগল চরায় বনে,
জরিনা আপা নায়িকা হবে
পার্লারে গিয়ে মেখেছে অনেক কাদা
হাত-পা তার কালোই আছে
তবে মুখ কেন সাদা?
রাণী আপার নেইরে রাজা
বিয়ে করবে যাকে
পরের বাড়ি কাজ করে খায়
ভাঙ্গা ঘরে থাকে,
ফকির মিয়ার দালান বাড়ি
থাকে এসি ঘরে
ধনী মিয়ার নাইরে টাকা
পান্তা খায় সে ভোরে,
উকিল মিয়া চুরি করে
পরের বাড়ি গিয়ে
হাকিম মিয়ার বউ টিকে না
করেই যায় সে বিয়ে,
আক্কেল মিয়ার বে-আক্কেল স্বভাব
সদা চলে বউয়ের পিছে
ইজ্জত আলী বেইজ্জত হয়
লোক-সমাজের কাছে,
দুঃখু মিয়া সুখী মানুষ
দরদ আছে তার বুকে
হাসু মিয়া কান্দে শুধু
হাসি নেই তার মুখে,
শোনা মিয়া কানে শোনে না
সবাই তাকে ‘বয়রা’ বলে ডাকে
নজর আলী চোখে দেখে না
চশমা পরে নাকে।
কত রকম নাম দেখব আর
এই আজব দুনিয়ায়
নামের অর্থ দেখে কি ভাই
মানুষ চেনা যায়?
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন