আক্ষেপ
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুঃখের সাগরে ভাসিয়া গিয়াছে আমার সুখের তরী
হাজার বছর তাহাই খুজিয়া চলেছি এপার ওপার ধরি
মম কন্ঠে বাজিয়া উঠিছে নিত্য দুঃখের সুর লহরী
আহত হৃদয়ে সুখের লাগিয়া এখনো বন্দনা করি
সুখতো সেথায় থাকে; যেথায় আমি নাহী থাকি
অন্তপুরে উড়িয়া গিয়াছে মোর হৃদয়ের সুখ পাখি
দুঃখ নিয়ে চলিলাম ভজনগৃহে, ভোজনেই বোধহয় সুখ
ভোজন শেষে বেদনা উঠিল ব্যাথায় বিদ্ধ হল বুক
ভ্রমণ করিলাম নিদ্রা দেশেতে মহাসুখের নেশায়
নিদ্রাভঙ্গে স্বপ্ন ভাঙ্গিছে মহাসুখ ডুবিয়াছে হতাশায়
সুখের সন্ধানে গিয়াছি আমি গভীর অরণ্য মাঝে
সে বন ছিল আঁধারে ঢাকা, পথ ভুলিয়াছি সাঝে
পর্বতশৃঙ্গে খুজিয়াছি আমি অসিত অমর্ত্যভুবন
মহাবিশ্বে সুখের আশায় অযথা করেছি ব্যর্থ জীবন
দুঃখের পরেই সুখ আসিবে- ইহাই মহাসত্য বাণী
লইব সেদিন মহানন্দ; ঘুচিবে সকল দুঃখ-গ্লানি।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন
আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন