আপনি বলবেন ‘পার্ক মাই কার’, সঙ্গে সঙ্গে শুরু হবে চিচিং ফাঁকের খেলা।
০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইফোন তার ‘পারা’র তালিকায় আরেকটি যোগ্যতা অর্জন করে নিচ্ছে। আপনি চাইলে এখন থেকে আপনার গাড়িটি সুন্দরভাবে পার্কিং স্পেসে পার্ক করে ফেলব আইফোন! যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বানিয়েছেন এই নতুন অ্যাপ্লিকেশন। ‘ভার্চুয়াল ভ্যালেট পার্কিং অ্যাপ’-এর সবচেয়ে বড় সুবিধা হলো, এর দামও নেহাত কম।
এখনকার বিলাশবহুল গাড়ির অনেকগুলোতেই স্বয়ক্রিয় চালনার সুবিধা আছে। মোশন সেন্সর ব্যবহার করে এই গাড়িগুলো আশেপাশের বিভিন্ন বস্তু, চলমান গাড়ি ও পথচারীদের অবস্থান স্ক্যানের মাধ্যমে শনাক্ত করে। সেই প্রযুক্তি আক্ষরিক অর্থেই মানুষের হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য আইফোনে সঙ্গে এর একটা যোগসূত্র তৈরি করেছেন নির্মাতারা। যে কাজটি গাড়ির ভেতরের কম্পিউটারের সাহায্যে করা হতো, সেটা চাইলে এখন থেকে গাড়ির বাইরে, এমনকি ঘরে বসেও করা যাবে।
শুধু আপনার থাকতে হবে মোশন সেন্সর সুবিধা সম্বলিত সেই গাড়ি, থাকতে হবে আইফোন। আর অবশ্যই সেই অ্যাপ। চিচিং ফাঁক বলতেই আলী বাবার সেই গুহা খুলে যেত। এবার প্রযুক্তির খেল দেখুন। আপনি বলবেন ‘পার্ক মাই কার’, সঙ্গে সঙ্গে শুরু হবে চিচিং ফাঁকের খেল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন