somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গতিময়তার মহাবিশ্ব

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রাচীন কালে মানুষ মনে করতো দূর আকাশের ঐ মিটিমিটি তারাগুলাে আসলে স্থির , নিশ্চল প্রদীপ-দেবতারা যাদের রেখেছেন রাতের আকাশ পাহারা দিতে বা নাবিকের দিক নির্দেশনার জন্য । কিন্তু বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের এই বিশ্বচিত্রটি আজ সম্পূর্ণ ভিন্ন ।

জ্যোতির্বিজ্ঞানে উন্নতির সাথে সাথে আজ আমরা জানতে পেরেছি ওরা মােটেও স্থির নেই। বিপুল গতিবেগে সবাই এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে । কিন্তু অকল্পনীয় দূরত্বের কারণেই ওরা আমাদের কাছে আপাতভাবে স্থির মনে হয় । বৈজ্ঞানিক বিশ্ববীক্ষার চিত্রটি হচ্ছে বিশ্বচরাচরের প্রত্যেকটি বস্তুই চলমান। "পরম স্থিতি বা যেখানে কোনাে কিছু চলেনা" জাতীয় কোনাে ধারণা বৈজ্ঞানিক বিশ্বচিত্রে অনুপস্থিত । আমাদের দৃষ্টির সীমারেখা আমরা যতই বাড়াই ততই দেখি গতির জয় জয়কার । সৌরজগতে এইগুলাে চলমান সূর্যকে ঘিরে , সূর্য গ্রহদের নিয়ে চলমান ছায়াপথের কেন্দ্রকে ঘিরে , সম্পূর্ণ ছায়াপথ চলমান বিরাট একটি গ্যালাক্সি স্তবকের দিকে এবং পুরাে মহাবিশ্বই সম্প্রসারমান। অর্থাৎ স্থান কাল বিস্তৃতি সর্বদাই প্রসারিত হচ্ছে । ফলে কোনাে কিছুরই স্থির থাকার জো-টি নেই ।

অন্যদিকে দৃষ্টি যদি ক্ষুদ্রাতিক্ষুদ্র অণু - পরমাণুতে দেই দেখবাে কেন্দ্রীনকে ঘিরে ইলেকট্রন প্রচণ্ড বেগে ঘুরছে । কী অদ্ভুত এই বিশ্বব্রহ্মাণ্ড । “ গতিতে জীবন , স্থিতিতে মরণ ” - এই যেন বিশ্বচরাচরের সৃষ্টি ছাড়া পণ ! আমাদের পৃথিবী সূর্যের চারদিকে একটি উপবৃত্তাকার ( ডিমের মতাে ) কক্ষপথে | ঘুরছে এবং এই পরিভ্রমণের বেগ হচ্ছে ১৮.৫ মাইল প্রতি সেকেন্ডে ( ৩০ কি.মি ) । আর সূর্য সেকেন্ডে ১৯.৫ কিলােমিটার বেগে একটি বিন্দুর দিকে ছুটে চলছে । এই বিন্দুটি অভিজিৎ ( Vega ) তারার খুব কাছে। এই যাত্রাপথে সূর্যের সঙ্গী তার বিরাট সৌরপরিবার ও ৯টি গ্রহ , তাদের উপগ্রহ , গ্রহাণু , ধূমকেতু। শুধু এখানেই শেষ নয়। সূর্য ও তার আশপাশের নক্ষত্ররাজি ; একটি কেন্দ্রীয় অক্ষের চারদিকে ঘুরছে । এই অক্ষটি ধনুরাশির তারাস্তবকের দিকে অবস্থিত । একবার পুরাে ঘুরে আসতে সময় লাগে বিশ কোটি (দুশাে মিলিয়ন) বছর !

আড়াই শতক আগে হ্যালী দেখিয়েছিলেন যে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র । লুব্ধক ( Sirius ) নিশ্চল নয় । এর একটা বেগ আছে ; যদিও তা বড়ই সূক্ষ্ম। আসলে খালি চোখে তারাদের গতিবেগ বের করা বা বােধগম্য হওয়া চাট্টিখানি কথা নয়। বড় কথা হলাে , মানবজাতির এই সুদীর্ঘ ইতিহাসে কোনাে তারাস্তবকই উল্লেখযােগ্য পরিমাণে গাঠনিক পরিবর্তন আনেনি । আর আগেই বলেছি এর কারণ হচ্ছে তারাদের অকল্পনীয় দূরত্ব । একটি তারা আছে , নাম বার্নার্ডের তারা । এটি সূর্যের দ্বিতীয় নিকটতম । এই তারাটি একবছরে আকাশে যতটুকু পথ চলে তা চোখে মাত্র ১০ (দশ সেকেন্ড) কোণ তৈরি করে । অর্থাৎ চাদের আপাত ব্যাস অতিক্রম করতেই বার্নার্ডের তারা দু'শাে বছর সময় নেবে । আর এটাই আকাশের তারাদের মধ্যে আপাতভাবে সবচেয়ে বেশি বেগমান নক্ষত্র ।

সূত্রঃ
"মহাকাশের কথা"
-ফারসীম মান্নান মোহাম্মদী
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×