somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমাধ্যম আর আমাদের দেশপ্রেম

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুঁজিবাদী শাসন কাঠামোর সুফল বলি আর কুফল বলি না কেন এর মুল লক্ষ্য হল, অর্থ উপার্জন এবং বাণিজ্যকরন । এই উদ্দেশ্য চরিথার্থ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপই সে গ্রহন করবে তা যতই দৃষ্টিকটু বা সমাজের জন্য ক্ষতিকারক হোক না কেন । সাধ্যের সবটুকু সে প্রয়োগ করবে মুলত তার চাওয়া পাওয়া কে অর্জন করার জন্য । “প্রচারেই প্রসার” – এই মূলমন্ত্র কে পুঁজিবাদী শ্রেণী বেশ ভালভাবেই আয়ত্ত করতে পেরেছে । তাই প্রচারের নিমত্তে গণমাধ্যমের সাথে গড়ে উঠেছে তাদের গভীর মিতালী । আর গণমাধ্যমও সেই সুযোগ গ্রহন করেছে আনন্দ চিত্তে । কিন্তু এই মিথোজিবিতার দরুন সমাজের তথা দেশের আর্থ সামাজিক উন্নয়ন কত টুকু হচ্ছে তা বিবেচনার দাবি রাখে ।
সম্প্রতি বোন মারো ট্রান্সপ্লান্ট প্রযুক্তি বাংলাদেশে এসেছে । এর গুরুত্ব উপলব্ধি করার মত হয়ত গণমাধ্যম দেশে আছে কিনা সন্দেহ । যদি থাকত তাহলে পাটের জিনোম আবিস্কার এর মত এটি সব পত্রিকার হেডলাইন হত । ধন্যবাদ মাননিয় স্বাস্থ্যমন্ত্রী কে । তিনি নিজে সংবাদ সম্মেলন না করলে এটা বোধহয় কাজি জাফরের সংবাদ সম্মেলনের মত পিছনের পাতায় ছবি সর্বস্ব খবর হয়ে থাকত । এখন দেখার বিষয় মিডিয়া এই অস্থি প্রতিস্থাপন প্রযুক্তিকে কিভাবে হাইলাইট করে । কতটি প্রতিবেদন করে । সমস্যা হল ডাক্তার –সাংবাদিক হল সাপে নেউলে সম্পর্ক । এখন দেখার বিষয় সাংবাদিক সমাজ ডাক্তার দের সাথে সংশ্লিষ্ট এটার ভিতর দেশপ্রেমের কিছু খুজে পায় কিনা । দেশের আপামর জনগোষ্ঠীর কাছে এই চিকিৎসা প্রযুক্তিরসুযোগ আর সম্ভাবনার কথা কতটুকু পৌছাতে পারে।

সংশয় নিয়ে বললাম ।তার অবশ্য কারন আছে । প্রফেসর এম এ ফয়েয একবার আমাদের ক্লাস এ দুঃখ করে বলেছিলেন , ম্যালেরিয়া রোগের চিকিৎসা কিংবা সাপে কাটা রোগীর বিশ্বমানের চিকিৎসার পথিকৃৎ হল বাংলাদেশ । আফ্রিকা কিংবা এশিয়ার লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষাকারী এই চিকিৎসা আবিস্কার বিষয়ক খবর মিডিয়াতে আসে না । একটা সেমিনার এর ছবি ও তার ক্যাপশন , আর এক কলাম নিউজ দিয়েই পত্রিকাগুলো দায়সারা ভাবে তাদের দায়িত্ববোধ পালন করেছে । আর ইলেক্ট্রনিক গণমাধ্যম তো আরেক কাঠি সরেশ । সেমিনারে অতিথি হিসাবে আগত রাজনৈতিক নেতার বিরোধি দলের বিরুদ্ধে দেয়া বক্তব্যের অংশ বিশেষ দেখিয়েই সেমিনারের গুরুত্ব তুলে ধরার চেস্টা করে ।
স্যার আরেকদিন দুঃখ করে বলেছিলেন , মুসা ইব্রাহিম রা হিমালয়ের উপরে উঠে দেশের কি উপকার হল জানি না , তবে আমার গবেষণায় হাজার লোক বেঁচে উঠবে এই সান্তনাটুকু তো আমার থাকল । তবে প্রত্যেকেই তাদের কাজের প্রকৃত মূল্যায়ন চাই । হয়ত মিডিয়া এর মাঝে দেশের কোন কল্যাণ খুজে পায়নি তাই এর প্রচার হয় নি ।
ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ র একটা কথা আছে , যে দেশে গুনের কদর নেই, সে দেশে গুনি জন্মাতে পারে না । আসলেই তাই ।তাই দেশ সেরা মেধাবীরা যায় দেশের বাইরে । ইউরোপ আর আমেরিকাতে এই দেশের মাটি , হাউয়া আর পানিতে বেড়ে উঠা বঙ্গ সন্তানেরা সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রাখছে । আর আমরা এতটাই নির্বোধ যে , তাদের নিয়ে শুধু গর্ব করার মধ্যেই আত্মতৃপ্তি খুজি কিন্তু তাদের কে প্রাপ্য সম্মান আর কাজ করার সুযোগ দিয়ে দেশে ফিরিয়ে আনতে পারি না ।
আজ চিন্তা করে দেখুন ত , সর্ব শেষ কবে একটা ভাল খবর শুনেছেন । সিলেটের ড্রোন নির্মান নিয়েও পানি কম ঘোলা হয়নি । একটা ভাল প্রচেষ্টাকে কিভাবে গনমাধ্যম তার মায়াবি জালের ফাদে ফেলে নস্ট করে দেয় তার প্রকৃত উদাহারন হল এই ড্রোন নির্মানের ঘটনা । মিডিয়া যদি প্রথম থেকেই এটাকে ড্রোন হিসাবে ঘোষণা না দিয়ে বলত, ড্রোন নির্মানের প্রথম প্রচেষ্টার প্রথম ধাপ তাহলে এটা নিয়ে এত বিতর্ক হত না ।
মুলত আমাদের গণমাধ্যম গুল সমেবেত পতাকা , সমেবেত সঙ্গীত , লাল সবুজ পোশাক আর রম্নার বটমুলে আচার সর্বস্ব দেশপ্রেম খুজে ফিরে । কিন্তু এই আচার সর্বস্ব আর সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলোর মাঝে দেশের কি উপকার আছে তা এই গণমাধ্যম আজও আমাকে বুঝাতে পারে নি ।হইত বুঝতে পারি নি । আমারি অক্ষমতা ।
ফ্যাশন হাউজ আর মোবাইল কোম্পানির এই কর্পোরেট দেশ প্রেম কি পারবে সত্যিকার ভাবে আমার দেশের নাম বিশ্বদরবারে প্রতিষ্ঠা করতে? আমেরিকা , ভারত , চীন , সিঙ্গাপুর ,কিংবা মালেয়েশিয়ার মত শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ?
আপনার উত্তর যদি হয় , কেন পারবে না ? কারন আমাদের আছে মানবপতাকার অতীত রেকর্ড , সমাবেত জাতীয় সঙ্গীত এর ভবিষ্যৎ রেকর্ড , বিরোধী দল হীন সংসদ , সবচেয়ে লম্বা আলপনা আকার রেকর্ড আর ক্রিকেট খেলা নিয়ে কাইন্দা ভাসানো আবেগ ........................
তাহলে কিছু বলার নেই ............কারন অই যে অ্যালেকজান্ডার বলেছিল “ সেলূকাস , বিচিত্র এই দেশ। ”

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×