সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩
আর কখনই বাবা বলে ডাকতে পারবো না !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পৃথিবীটা বড়ই কঠিন জায়গা।বড়ই নিষ্ঠুর ।মায়া -মমতা ভালো বাসার মাধ্যমে কাউকেই যেন ধরে রাখা যায়না।প্রত্যেক মানুষের জীবনেই এক বা একাধিক ব্যক্তি আদর্শ হয়ে থাকেন।হৃদয়ের স্থান দখল করে রাখে ।বাবা আমার জীবনে এক আদর্শ ।প্রতিটি কাজে সততার পরিচয় দিয়েছেন।সত্য কথা বলার উপদেশ দিতেন।কোন কারনে কোন কথা একটু ঘুড়িয়ে বলার চেষ্ঠ করলে প্রচন্ড রেগে যেতেন।পরিবারের অন্যদের তুলনায় আমার প্রতি ছিল বিশেষ নজর।আমাকে নিয়ে সপ্ন দখতেন।আমার থাকা ,খাওয়া,পড়া প্রতিটি বিষয়ে খেয়াল রাখতেন ।মা'র সাথে প্রায় বলতেন ওর জন্য এটা করবো,ওটা করবো।কতো রকম ভাবনা।নিজের সাধ্যের বাইরেও কতো চিন্তা ভাবনা করতেন ।এখন মনে হলেই বুক ফেটে কান্না চলে আসে ।গত ২০০৮সালের ১০অক্টোবর আমাদের ছেড়ে চির দিনের জন্য চলে গেলেন।আর কখনই আমাদের নিয়ে ভাববেন না।কোন সপ্ন দেখবেন না।আমাদের ভাবনায় অস্হির হবেন না।সব চেয়ে কষ্ট লাগে আর কখনো একটি বারের জন্য, এক মুহুর্তের জন্য চোখের সামনে দেখতে পাবনা,পাই না।মনে হলেই এতো কষ্ট লাগে !!মানুষের প্রিয়জনরা কেন চলে যায়?কেন এতো আপন হয়?বিধাতা কেন এমন করেন?বাবার স্মৃতি গুলো কখনইভুলতে পারিনা।বাবার মৃত্যুর আগে লিভারে ক্যানসার ধরা পরে।শেষ এক মাস প্রচন্ড ব্যথায় অস্হির হতেন।ডাক্তার অনেক ক্ষমতা সম্পন্য ব্যথার ওষুধ দিলেও কয়েক মিনিট ভালো থাকতেন।সারা রাত ঘুমাতে পারতেন না।আমরা এক রাত না ঘুমিয়ে থাকলে কতো খারাপ লাগে । আর শেষ একমাস কতো কষ্ট করেছেন!সে কথা মনে হলেই চোখের সামনে সেই মুখ ভেসে ওঠে!!!!!!!!!!!!
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ যখন মানুষটা চলে যায়

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন
বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।