রমজান মোবারক ঈদের অগ্রীম শুভেচ্ছা। শপিং মল, মার্কেট, ছোট বড় দোকন সহ ফুটপাত সেজেছে নতুন শাড়ী, সালোয়া-কামিজ, পাঞ্জাবী, শার্ট, প্যান্ট, জুতা-সেন্ডেল, সাজ-সজ্জার প্রসাধনী সমাগ্রীসহ বিভিন্ন পণ্যে। প্রথম রোজা থেকেই বেচা-বিক্রি কিছু কিছু করে শুরু হলেও অন্যানোবারের মত বিক্রি শুরু হয়নি নিয়মিত বৃষ্টির কারণে। যাহক আমি আপনাদের বেচা কেনার খবর দিব না। ঈদ মার্কেট বেশীর ভাগ গরম থাকে পাঞ্চাবী, সালোয়ার কামিজ, শাড়ী ইত্যাদি। এই গুলো তৈরী করা হয় দেশী তাঁত কাপড় অথবা গার্মেন্সের কাপড় দ্বারা। বাহারী রঙ্গে তৈরীকৃত যে পোষাক পড়ি। কখনও কী ভেবে দেখেছি কারা এগুলি তৈরী করেছে। টাকা খরচ করে কিনে আবার এত ভাবা ভাবীর সময় কোথায়। হয়ত ব্রান্ডের কোন শো-রুম থেকে ঈদ খরচের টাকা দিয়ে উচ্চ মূল্যে কিনেছি। পিছনে তাকানোর সময় নাই ব্রান্ডের ট্যাগ তার সাথে আবার ব্যাগ ফ্রী। হাত ভর্তি করে মার্কেট থেকে বের হতেই লোক জন দেখছে গর্বে বুকটা ভরে উঠছে। পিছনের কারিগররা রাত দিন খেটে এমন কী ঈদের দিন সকাল পর্যন্ত খাটতে হয়। বেতন পাবে বোনাস পাবে কিছু কেনা কাটা করবে তারপরে তাদের ঈদের আনন্দ। এই ঈদের আনন্দেও মাঝে বাগড়া বসায় মালিকপ তাদের প্রাপ্য অংশের কিছুটা তাদেরকে দেওয়া হয়। অনেকে আবার কমিশনে কাজ করে থাকে। তাঁতী মাসের পর মাস মাকুর প্রতি টানে পড়নে তৈরী করে থান কাপড় ও শাড়ী। কাপাড়ের ভিতরে চলে সুতি, কোঠা, সিল্ক, জয় সিল্ক, হাফ সিল্ক, এন্ডি সিল্ক, এন্ডি, খাদি, মসলিন, কাতান, জামদানী ইত্যাদি। এই সব কাপড় বুনানো হয় রাজাশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, মিরপুর ইত্যাদি জায়গায়। হাজার হাজার তাঁতী এই পেশার সাথে যুক্ত। তাঁতের কাপড় এদের কাছে থেকে আসে কারখানায়। সেখানে স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারী, কারচুপি, হাতের কাজসহ বিভিন্ন মাধ্যমে কাজ হয়ে থাকে। কোন মিডিয়াতে কীধরনে ডিজাইন ফুটবে কাপড়টাতে তা নির্ধারণ করে থাকে ডিজাইনাররা। তারা ডিজাইনে মোটিফ দিয়ে পোষাক ড্রয়িং করে দেয়। কারচুপি, এম্ব্রয়ডারী বা প্রিন্ট কারিগরদের কাছে মুলত এরাই সবচেয়ে দতার ডিজাইন ফুটিয়ে তোলে। কারখানা থেকে তৈরী পোষাক আসে কোয়ালিটিতে। কোয়ালিটি থেকে ডিষ্ট্রিবিউশন সেকশন থেকে কর্মীদের অকান্ত পরিশ্রমের পরে তা শো-রুমে সোভা পায়। শো-রুমের বিক্রয়কর্মী তুলে দেন ক্রেতা সাধারণদের হাতে। তৈরী থেকে এক হাতে ম্যানেজমেন্টের দায়িত্ব নেন ফ্যাশন হাউজগুলো। গার্মেন্ট সেক্টরে একক কর্তৃত্ব কোন গার্মেন্টেসেরই নেই। বায়াররা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেজের কাজ করিয়ে নেন। তৈরী পণ্যে বেশীর ভাগই বাইরে বিক্রয় হয় কিছু অংশ দেশে বিক্রি হয়। যার ফলে আমরা গার্মেন্ট মালিকদেরকে পেপার পত্রিকায় খুব একটা দেখতি পাইনা। যেভাবে দেখতে পাই ফ্যাশন হাউজের মালিকদের। গার্মেন্ট মালিকরা প্রকাশ না হলেও কর্মীদের প্রাপ্য অংশের খুব সামান্য অংশই তাদের হাতে তুলে দেন। কতটুকু তাদেরকে সামনে আনতে পারি, আনার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। মানবতার মূল্য কতটুকু দিতে পারি। ম্যাগাজিনের পাতা খুললে মডেল এবং ফ্যাশন হাউজের মালিকদের হাসি হাসি মুখ এবং নীতিবাগীশ বক্তব্য, পেপার পত্রিকাও বাদ যায়না। দিনকে দিন অর্থ-বৃত্ত-যশ সব পকেটে পোরে মালিক প, অবহেলায় দারিদ্রতার ঘেড়াটোপে মুখ থুবড়ে পড়ে কারিগররা। ঈদকে সামনে রেখে নতুন জামা কাপড় পড়ার আগে তাদেরকে নিয়ে একটু ভাবি। তারাও কী পড়তে পারবে তাদের হাতের তৈরী এই সব নতুন জামা কাপড়। নাকি খালিগায়ে ধুলাবালি খেলতে খেলতে কাটিয়ে শিশু বাচ্চাটি তার ঈদের দিন।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
Extra Long - Dual Coverage!
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন
মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত... ...বাকিটুকু পড়ুন
জল-জলন্ত

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন
৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?
গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।