- রেজওয়ানুল হাসান
ভালবাসি আমার দেহটাকে হৃদয়টাবাদ যাবে কেন?
কিন্তু হৃদয়কে ভালবাসবো কার উপর ভিত্তি করে
ভালবাসা রাখার পাত্র কত খুঁজলাম মেলেনি
বয়োজেষ্ঠ্য না বয়োকনিষ্ঠ্য কেউ খুঁজে দেয়নি
সবাই শুধু বলে খুঁজে দেখ মিলবে
কার উপর দাড়িয়ে চোখ তুলে তাকাব
দশদিকের কোন কোনায় লুকিয়ে আছে
শান্তির মহিরূহ ভালোবাসার পূর্ণ আধার
যার কাছ থেকে হৃদয় ভালবাসতে শিখল
একাকি অপরিচিত সব তারপরেও কিভাবে
সবকিছু ভালোলাগে কিভাবে সম্ভব হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


