- রেজওয়ানুল হাসান
গিরিবাজ উড়াতে ভুলতে বসেছি
ডিগবাজি দিত শূন্যে হাতে তালি দিলে
নেতা কার্যালয় থেকে কার্যক্রম ছাড়ে
আমরা ডিগবাজি খাই গণতন্ত্রেও মাঠে
সে কি হাসি একেক জনের মজাতন্ত্র পেয়ে
ঊাহান্ন তাসে জোকার একটা
আঠার কোটিতে জোকার লাগে কয়টা
আগরবাতি লোবান জ্বালান শেষ
জায়গাও ল্যাপা পার্টনার বসেছে খেলতে
বাজিগর সমর্থনে খেলা উঠেছে জমে
অংশগ্রহণ ঠিক আছে আমাদের
তবে খেলোয়াড় দর্শক নয় অন্যকোন ভাবে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


