somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

rashelrana
সৃষ্টিnআমি লেখক পরিচয় দিতেই সাচ্ছন্দ্যবোধ করি। আমার প্রথম কবিতা গ্রন্থ বঙ্গ আবীর বের হয়েছে ২০১৫ বইমেলায়। যদিও আমার পেশা ডিজাইনার। বাংলাদেশের নামকরা কয়েকটি ফ্যাশন হাউজের সাথে সম্পৃক্ত। বর্তমানে বাংলাদেশের প্রথম সারির ফ্যাশন হাউসে কর্মরত আছি।

একটা উপন্যাস লিখতে শুরু করেছিলাম মন বলল শুরু ঠিক হয়নি।

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরা নদী কিছু কিছু জায়গায় পানি আছে। ঐই যে একটা প্রবাদ আছেনা নদী মরলেও নদীর রেখ মরে না। একসময় এই নদীতে বড় বড় পাল তোলা নৌকা ভাসত। গঞ্জে গঞ্জে ছুটত নৌকাভর্তি জিনিষপত্র নিয়ে। মাঝি মাল্লারা ভাটিয়ালি গান গাই গাইতে দূরে মিরিয়ে যেত। নদীর কূলে গুনটানতে পিঠ বেঁকিয়ে সামনে ঝুকে চলত। গুন টানার সাথে সাথে দরাজ কন্টে গান গাইতেন আপন মনে। বাতাস লেগে তালি দেওয়া পালগুলি ফুলে উঠত, তর তর করে বয়ে চলত নৌকা। এপার ওপার লোকজনকে পারা পারা করত খেয়ার মাঝি। খেয়ার ঘাটে ছোট্ট ছনের ঘরে বাঁশের মাচার উপর ক্যাশবাক্স নিয়ে বসে থাকত ঘাটের ইজারাদার। যারা তোলা দিত না তারা নগদ টাকায় নদী পাড় হত। গ্রামের দু’পাড়ের বাসিন্দারা বাৎসারিক ফসল ধান,গম, সরিষা ইত্যাদি দিত ইজারাদারকে। বিনিময়ে সারা বৎসরসহ যখন তখন নদী পাড় হতে কোন পয়সা লাগতনা। খেয়া ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠত বাজার। যানবাহন বলতে গরু মহিষের গাড়ী ও ভ্যানই একমাত্র ভরসা। সেই নদী এখন স্মৃতি হয়ে আছে গ্রামবাসীদের অন্তরে। তারা এখন নাতি নাতনিদের কাছে অলস সময়ে গল্পচ্চারণ করেন। নদীটা বর্ষা আসলে আবার ভরে উঠে। সারা বছর গ্রামের যোতদারা দখল করে চাষাবাদ করেন। খাস জমিগুলি গ্রামের গরীব অসহায় ভূমিহীনদের অগ্রাধিকার থাকলেও তারা বঞ্চিত হয়।
সবুজ গাছ ঘেরা দুই তিন হাজার বাসিন্দা নিয়ে চরলক্ষিয়া। ময়মনসিংহ জেলা সদরের কাছাকাছি এই গ্রাম। গ্রামে মলম শাহ (র:) নামে একজন পীরের মাজার আছে। পীরের মাজারকে কেন্দ্র করে প্রত্যেক বছর উরস হয়। তখন মেলা জমে উঠে দূর দূরান্ত থেকে দোকানীরা দোকান পাড়ে। জামাই-ঝিদেরকে দাওয়াত দেয় এই সময় গ্রামবাসীরা। উৎসবের আমেজে মেতে উঠে এই গ্রামসহ আশে পাশের গ্রাম। অনেক কাহিনী প্রচলিত আছে মলম শাহকে কেন্দ্র করে। বলা হয়ে থাকে বাঘের পিঠে সওয়ার হয়ে এসেছিলেন। ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যেই তার আগম ঘটে। তারপরে এইখানে আস্তানা গাড়েন এবং এই গ্রামেই ইন্তেকাল করেন। তারপরে ভক্তবৃন্দ মাজারটি ঘিরে দিয়েছে তাও কয়েক শতক আগের ঘটনা। দিনকে দিন অসহায় মানুষের ভক্তি ও ভালোবাসার আধার হয়ে উঠেছে মলম শাহ (র:) এর মাজারটি। গ্রামবাসীর কোন বিপদ আপদ হলে তারা মানত করে সিন্নি বিলায়। উনার অছিলায় আল্লাহতালা তাদের মনেরবাসনাপূর্ণ করেন।

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×