somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ময়মনসিংহে আ'লীগ এমপি'র নামে যুদ্ধাপরাধের মামলা

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ময়মনসিংহে আওয়ামী লীগ এমপির বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করেন আওয়ামী লীগেরই আরেক নেতা। গতকাল ময়মনসিংহের ২নং আমলি আদালতে এ মামলা দায়ের করেন। এদিকে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলার বকশীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ মেডিসিনের বাবা আবদুল কাইয়ুম মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সংবাদ প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট :
ময়মনসিংহ : আদলত সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়ার এমপি এডভোকেট মোসলেম উদ্দীনের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের শ্রম ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন (৬৫) এ মামলা দায়ের করেন। আসামি করেন মোট ১৪ জনকে। তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ফুলবাড়িয়া উপজেলায় খুন, নারী নির্যাতন, অগি্নসংযোগ ইত্যাদি অপরাধের অভিযোগ তোলা হয়েছে। ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির মামলা আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে ফুলবাড়িয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলো- ফয়জাল বারী, আবদুস ছামাদ, আবদুল জব্বার, আবদুল ম-ল, মফিজ উদ্দিন, রিয়াজ উদ্দিন ফকির, মোকছেদ আলী, আমজাদ আলী, এবাদুল্লাহ, মোকছেদ, ওয়াহেদ আলী মুন্সী, ছুরহাব আলী ও জব্বার।
মামলার আরজিতে বাদি অভিযোগ করেন, মোসলেম উদ্দিন ১৯৭০ সালে ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ থেকে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকবাহিনীকে সহযোগিতা করেন। এছাড়া বসু চৌধুরী, আবদুল মজিদ, তালেব আলী, সেকান্দার আলী, শহীদুল্লাহ মাস্টারসহ অনেক মুক্তিযোদ্ধা ও নিরাপরাধ ব্যক্তিকে হত্যায় পাকবাহিনীকে সহযোগিতা করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মোসলেম উদ্দিন বলেন, তাকে ও দলকে বেকায়দায় ফেলতে এ মামলা করা হয়েছে। আমি মানহানি মামলা করব।
জামালপুর : জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার মালিরচর নয়াপাড়া গ্রামের সিদ্দিক আলী গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কগনিজেন্স কোর্ট 'ক' অঞ্চল আদালতে যুদ্ধাপরাধের একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদি অভিযোগ করেন, আবদুল কাইয়ুম মুন্সী ১৯৭১ সালে একজন আলবদর ছিলেন। ২০ নভেম্বর তারিখে সকাল ১১টায় তিনি পাকিস্তানি সৈন্য নিয়ে গ্রামে আসেন এবং বাদির বাবা আহাম্মদ আলীর বড় ভাই ডেবরা (৫০) কে গুলি করে হত্যা করেন ও বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন। নিহতের পরিবারের কোন সদস্য জীবিত না থাকায় বাদি তার ভাতিজা পরিচয় দিয়ে মামলাটি দায়ের করেছেন। সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে বকশীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন।
আবুল কালাম আজাদ মেডিসিন অভিযোগ করেন, যুদ্ধাপরাধের বিচারকে ভিন্নখাতে প্রবাহিত করতে রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলক মামলাটি দায়ের করিয়েছে। ঘটনার কোন সত্যতা নেই।


Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×