অমীমাংসিত প্রশ্ন!!!
০৬ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিদেশে আছি মাত্র পাঁচ বছর। এখনি হাঁপিয়ে উঠেছি। এখানে কোনকিছুর অভাব হচ্ছেনা। প্রয়োজনমত সকল সুবিধাই ভোগ করতে পারছি, যার অনেককিছুই দেশে থাকলে সম্ভব হতোনা। তারপরেও সবসময় একটা বড় শূন্যতা। পরিবার পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী, নিজের চিরচেনা জগত এসবের অভাব প্রতিনয়ত অনুভব করছি। দেশ ছাড়ার পর প্রথম কিছুদিন অভাবটা খুব বেশি মনে হত। মাঝে সেটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু এখন আবার শূন্যতাটা বাড়ছে। সবকিছু হিসাব করে দেখতে পারছি, জীবনের সময় তো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। এভাবে চলতে চলতে একটা সময় বুড়ো হয়ে যাবার কথা, যদি বেঁচে থাকি। এর মাঝে হয়তবা অনেককিছু হারিয়ে যাবে। তাহলে কেন শুধু শুধু এই শূন্যতার মাঝে বসবাস করছি? কোনভাবে হিসাব মেলাতে পারছিনা। মাঝে মাঝে মনে হয় দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করি। কিন্তু দেশে গিয়ে কিছু করতে পারব কিনা সেটাই সন্দেহ। কোনভাবেই কোন সমাধান খুঁজে পাচ্ছিনা। হয়তবা এটাই জীবন। বেশীরভাগ জীবনেই হয়তবা এরকম অসংখ্য অমীমাংসিত প্রশ্ন। কোনকিছুরই হয়তবা কোন সমাধান নেই। তারপরেও জীবন তো থেমে থাকেনা। এভাবেই গড়িয়ে যায় অনিশ্চয়তার দিকে।
এটা এই ব্লগে আমার প্রথম লেখা। তাই নিজের মনে যে প্রশ্নটা সবসময় উঁকি দেয়, সেটা সবার সাথে ভাগাভাগি করলাম। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন