
নৈঃশব্দ ভেঙে কোথাও, অন্যকোথাও জন্ম নেয়
অন্ধ কবির শব্দ দিয়ে স্পর্শ করার সব আয়োজন।
বালকের চোখে তখন দৃষ্টির ভ্রম, মাতাল করা
নেশার মত নর্তকীর বিমূর্ত নৃত্যের ধ্বংসবিলাস।
কবির ফুসফুসে জমে ওঠা ধূপের গন্ধ সব, শব্দ
হয়ে ঝরে পড়ে মৃত সভ্যতার আদিমতম সমাধিস্তম্ভে।
নর্তকীর রক্তপিপাসু সম্মোহনে, বালকের এক চোখে
মৃত্যুর অবসাদ, অপর চোখে মোহের আগুন-উৎসব।
কবির শব্দগুলো তবু মূর্ছনা সৃষ্টি করবে বলে হত্যার
উৎসবে খুঁজে ফিরে নৈঃশব্দের নিশ্চুপ আর্তনাদ!
বালকের রক্তের স্রোতে নিমগ্ন উন্মাদ নর্তকীর নগ্ন
হৃদয়ে সুখের মত স্পর্শ করে অন্ধ কবির দৃষ্টিবিলাস।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



