কবিতাঃ আগুনদিনের লৌকিক ভ্রম
০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
সব খেলা থেমে যাক!
যা কিছু ছিল অবহেলায়।
চার্বাক আজ অবাক করা
বিস্ময়ে দেখুক, ওদের জিতে
যাওয়া সভ্যতায় একটি
শিশুর ক্ষুধার্ত আর্তনাদ!
২
বন্দুকের নলে বিস্ফোরিত
হোক ক্ষমতার নগ্ন উৎসব!
হাজার লক্ষ কোটি রক্তে
নাকি নেমে আসে মুক্তির
চিরচেনা অবসাদে শৃঙ্খলের
চিরায়ত আকাঙ্ক্ষার বীজ!
৩
তবু যারা সূর্য ধরবে বলে
পুড়েছিল অনন্ত আগুনঘোরে
তারা কেউ বরফ জলে
প্রগতির শীতল ঘুমের মগ্নতায়
দেখেনি মানুষের গলিত বেঁচে
থাকায় মানুষের আরোপিত হস্তক্ষেপ!
৪
দুচোখের অশ্রুফোটায় আজ মিশে
যাক সময় নিংড়ানো ঘামের স্রোত!
নির্বাক ক্লান্তির দিনে অনেকেই ভুলে
যায় আগুনদিনের লৌকিক ভ্রমে
আমি তুমি আমাদের হেরে যাওয়া
মানেই ওদের নিষ্ঠুর উৎসব।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে...
...বাকিটুকু পড়ুন
আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে...
...বাকিটুকু পড়ুনঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!
আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০
আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।
যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:১৪

বিষন্ন বিকেলে একা বসে থাকি রোজ,
ঈদের হুলস্থুল পাশ দিয়ে চলে যায়।
সুখের কাছে যেতে চাওয়া মন
কোনো রাস্তা খোলা নেই।
মুখে বলিনি প্রতিদিন কত কথা,
কিন্তু চোখে তাকালেতো কেউ বুঝতে,
এই ছোট্ট...
...বাকিটুকু পড়ুন