দুপুর ২টায় বাস ছেড়েছে কুয়েটের এই প্রাঙ্গণে
হুমড়ি খেয়ে চড়ে বসেছি সবাই এসি বাসের অঙ্গনে
সন্ধ্যা যখন ঘনিয়ে এলো আমারা এখন ফেরী ঘাঁটে
অযথাই দেরি হবে জেনে কেউ কেউ মেরেজের তাস বাঁটে ।
রাত ১২টায় সবাই যখন নিজের ঘুমে রমরমা
সকাল হতেই দেখেছি আমরা সিলেটের মুগ্ধ প্যানরামা
একটু পরেই রওনা দিবো পাথরের দেশ জাফলং
নির্মল পানিতে রেখে আসবো এম.ই. টুকে-নাইনের সব কর্মফল ।
পানিতে নেমে হৈ-হুল্লরে শৈশবে ফিরেছি কিছুটা
এখানে এত সময় দেইনি কক্সবাজারে বাকিটা
সবুজ প্রেমিক থাকলে কেহ যেতে পারো ঐ সিলেটে
পাহাড় ঘেরা চায়ের বাগানে মন কাড়বে তোমার সহজেই
ডিজিটাল ক্যামেরার অকাল পড়েছে এসেছে ডিএসএলআর
কেউ কেউ দেখি ফেবু প্রোফাইল পিকচারের করেছে সমাহার ।
পরের দিন সন্ধ্যা বেলায় রওনা হলাম বান্দরবন
ফেরীর সমস্যা নেইকো এবার চলবে গাড়ি,গতি নিয়ন্ত্রণ
পাহাড়ের উপরে হোটেল নিয়েছি উঠতে নামতে সাবধান
মেঘগুলো যেন পাহাড়ের বিশালতার সৃষ্টিকর্তার প্রতিদান ।
উঁচু উঁচু পাহাড়ের যৌবনটা যেন অকালেই পড়ে থাকে
বিরামহীন ঝর্ণা ধারায় নিজের অশ্রু বিক্রি করে নদীর কাছে
গোধূলি লগনে পাহাড় গায়ে বসে আলোক রশ্মির মেলা
শীতল শিশিরে পুরোটা শহর ভিজবে সকাল বেলা ।
এবার যাচ্ছি আমার দেশের সবচেয়ে সুন্দর জেলায়
উঁচু নিচু পাহাড়ি রাস্তায় মেতেছি এ কোন খেলায়
রাঙ্গামাটি পৌঁছে দেখি রঙে রাঙ্গা সব কিছু
কর্ণফুলী বয়ে চলেছে প্রকৃতি ছুটছে পিছু পিছু ।
মন খারাপ হলে নিজের অজান্তেই কষ্ট উড়ে আকাশে
ভোজ শেষে দলবেঁধে গান করি সবুজ প্রকৃতির মুক্ত বাতাসে
এখানে এসে বুঝেছি, আমি এমন এক রমণীর সন্তান
গুগল সার্চও খুঁজে পাবেনা আর একটি এমন দেশের সন্ধান
আমি তোমায় ভালবাসি মা, পারবনা দিতে উপযুক্ত উপমা
কবিতা লিখে কি শেষ করা যায় এত সৌন্দর্যের ভাবনা ।
টেকনাফ থেকে জাহাজে চরেছি নারিকেল জিঞ্জিরার উদ্দেশ্য
সাগরের এই বিশালতা দেখে খুব ক্ষুদ্র মনে হচ্ছে নিজেকে
নামতেই দেখি পাথরের দ্বিপে ক্যারিবিয়ানের পরিবেশ
সাগরের ঢেউ এসে ভিজিয়ে দেয় লাগাতার রেখে যায় তার আবেশ ।
চার দিকে অথই সাগর আর শুটকি মাছের গন্ধে
জেলের নৌকা নাচছে কেমন লোনা পানির ছন্দে
সামুদ্রিক মাছে ডিনার হয়েছে ঘুমন্ত দ্বিপের আহাজারি
ব্যস্ত দিন শেষে মৎস্য কন্যারা গভীর রাতে দেয় পাহারাদারি ।
আজ সকালে বাস ধরেছি অনিন্দ্যসুন্দর কক্সবাজারের জন্যে
পাঁচ তারার ঐ হোটেল গুলো লুকিয়ে আছে ঝাউ গাছের অরণ্যে
সকাল ভেলায় সূর্যোদয় দেখে মুগ্ধ পাগল মন
গোধূলি লগনে জলে ডুবা সূর্যের সৌন্দর্য আবার দেখবো তখন ।
ভর দুপুরে এক সাথে সব গোসল করতে নামি
ঢেউ আর চোরাবালির জন্য একটু বিচলিত আমি
বেশি সাহস না দেখানই ভালো তাই থাকি নিরাপদ দূরত্বে
হৈ হুল্লুর মেতেছে সব রেখে নিজেকে আয়ত্তে ।
কেউ দেখি ফুটবল খেলে কেউ বা বিস্তৃত সাগর দেখে
মনে খুব হতাশা থাকলে নীল সৈকতে আসতে পারো কিছু রেখে যেতে ।
সন্ধ্যার একটু আগে ফিরেছি সবাই , সূর্যাস্ত দেখতে
গ্রুপ পিকচারে মেতে উঠেছে সব সৃতির ডাইরিতে রাখতে
গভীর রাতে সাগর পাড়ে এসো যদি সময় পাও
গর্জন আর তরঙ্গের অনুভব নিও যদি কবিতা লিখতে চাও ।
শহরের পানে একবার যেও ভার্মিস মার্কেট দেখতে
উপজাতি ঐ ললনাদের আচরণে বাধ্য তুমি কিছু কিনতে ।
যুবতী সাগরের অনুভূতি পাবে হিমছড়ির ঐ চূড়ায়
পাথরে ঢাকা ইনানি বীচে একটু ভিজো জল কণায়
ঝাউ বনের ঐ নিবিড় ছায়ায় হারিয়ে ফেলবে নিজেকে
এত সুন্দর আমার মাতৃভূমি, মিথ্যে মনে হবে না দেখিলে দু’চোখে ।
কেউ কেউ দেখি বলছে আমারা লবণাক্ত এলাকার ভাই
এত সুন্দর প্রকৃতি রেখে কীভাবে কুয়েটে যাই ।
দশ দিন শেষে চলে এলাম এবার শিল্প সভ্যতায়
শিক্ষা সফরের নামে এসেছি তাই দুইটা ইন্ডাস্ট্রি ঘুরাই যায় ।
এবার ছুটছি রাজধানীর দিকে দল ছেড়ে বিভক্ত হতে
বিগত দিন গুলো স্মৃতি করে মায়ের টানে যাচ্ছি বাড়ির দিকে
মিস করেছি অনেক কিছু এটা আর এমন কি
ভালো থেকো বন্ধুগণ টানছি কবিতার ইতি ।
দেখতে দেখতে বিগত হল জীবনের সেরা ১০ টি দিন
এমন একটি ট্যুর উপহারের জন্য, পূরণ করতে পারবনা আয়োজক কমিটির ঋণ ।
___রাসেল হোসেন (০৩/১০/১৩ এবং ০৪/১০/১৩)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


