একদল ছুটে চলে এদিক ওদিক দিশেহারা হয়ে খুঁজে বেড়ায়
শান্তির দু’দণ্ড ছায়া পেয়ে নিজেকে মিলেয়ে দিবে নিরবিচ্ছিন্ন ভাবে;
নিঃসন্দেহে তাঁরা পাবেনা,পূর্বের স্মৃতির কিছু মনে এসে লুকিয়ে দিবে
সুখ নামের কলঙ্কিত বিষয় ,সব কিছুতেই বিরক্তির অশ্রু ধারণ করে
বলতে বাধ্য হয় এ কোন যুগে জন্মালাম হায় কোন নগরে যেথায়
মানুষ অযথাই চেঁচিয়ে উঠে অল্প স্বল্প ব্যাপারে হ-য-ব-র-ল তৈরি করে
নিজের কষ্টের বোঝা বইতে বইতে জীবন পার করে কোন এক যুগ্ম সংসারে।
এরা বেশিদিন টিকে না,হয় কবি হবে না হয় নিজেকে দেবতা বানিয়ে
সৃষ্টি করে কৌতূহল মানুষের মাঝে বিভিন্ন চরিত্রের এক স্পষ্ট কল্পনা জগত
অথবা বড় বড় সাহিত্যের জন্ম দিবে আবার কবে জানি হারিয়ে যাবে পর্যাপ্ত অন্ধকারে।
আমি পথে নামি অশান্তির খুঁজে মাঝে মাঝে পাই আবার কখনো শান্তির নিবিড়
ছায়ায় হারিয়ে যাই । আমি শান্তি পাই ভোরের আলো থেকে শুরু করে
রাত জাগা চাঁদের ডুব দেওয়ার সময় পর্যন্ত প্রকৃতির মালুম বেমালুম আচরণে,
অবস্থার পরিবর্তন করে তরল জলের বাষ্পের মাঝে,পাই ভোরের শিশিরে
অর্ধ ভেজা পদ্ম ফুলে,গাছ-গাছালির নির্বিঘ্নে অক্সিজেন পরিত্যাগের তন্ত্রে,
গোয়ালিনীর চোখ ফাঁকি দিয়ে গাভীর দুগ্ধ পানে বাছুরের আনন্দ উল্লাসে ,
বর্ষায় জড়ে পড়া কয়েকটি কদম ফুলের হিমেল নিঃশ্বাসে,
সদ্য গুলতি থেকে নিক্ষিপ্ত কনক্রিট থেকে হাফ ছেড়ে বাঁচা বকের ছানায়;
প্রিয়ার চোখে মুখে এক বুক অভিমানী নালিশ শুনে নাক ডেকে ঘুমাতে,
পাই পরলোক মায়ের ইনিয়ে বিনিয়ে রূপকথার গল্প বলার স্মৃতিতে ।
তবে আজ যাই,
যত সুখ আছে মনে কত আর বলি হায়
একদিন না হয় গল্প করে শোনাব তোমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


