শুভ্র মেঘের আকাশে চিঠি লিখে
বলি প্রেরকের নাম যেওনা ভুলে
তারাদের ভিড়ে তুমি চাঁদের কাছাকাছি থেকে
আমায় ইশারা করে মুচকি হেসো চুপিচুপি দেখে
নিঝুম রাতের রুপালি আঁধারে হিজল বনে
থাকবো শুধু আমারা দুজন এঁকে অপরের সনে
দূরে আরও দূরে মায়ার আবেশে পাখিদের নীড়ে
তোমারি ছোঁয়া পেলে যাবো ওগো সবি ভুলে
কতনা আশার পরে একবার দেখা দিলে
আজ পূর্ণিমা বলে।
কুয়াশার চাদর গায়ে শীত শীত অনুভবে
মধ্যরাতে বেলকুনিতে একলা হাঁটে কে?
বৃষ্টির গানে গানে নতুন কুঁড়িতে সুর আনে
দৃষ্টির অগোচরে শরৎ হেমন্তের পালাবদলে
বসন্তের ফুল ঝুড়িতে লুকিয়ে থাকে সে।
তবে আজ দেখা দিলে পূর্ণিমা বলে।
[রাসেল হোসেন, ২৪-১১-১৩]
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


