ধৈর্য ধর হে,
ব্যস্ততায় কী করছে কবে কে?
জানা অজানা মানুষগুলি নিন্মস্তর থেকে উঠেছে
সাম্রাজ্যবাদীদের চোখে মুখে ধূলা দিয়েছে
পরাজিত কষ্টে সাহস পেয়ে দৃষ্টিকোণের সীমানা ছাড়িয়েছে
শুধু আকাশ সমান স্বপ্ন আর চলমান মনোবলে এগিয়েছে;
বিস্মৃত করে পুরনো দিনের ভুল রঙে অঙ্কিত রংধনু ।
আবার পাবে ধ্রুব তারার দেখা,
অপেক্ষায় মেওয়া ফলের সুযোগটাতো দিতে হবে।
এতো ব্যস্ত কেন তুমি,
কি হয়েছে আদিকালে?
কি এমন হারিয়েছো শোকানলে
আমার কাছে বৃষ্টি আছে ধুয়ে দিতে পারি
তবে মুছে নিতে হবে তোমাকে।
কি অবাক তোমার চোখ
উষ্ণতা শিশিরাংকে পৌঁছার আগেই অশ্রু ঝরে।
ধৈর্য ধর হে,
শুধু একবার চোখ খোলে দেখো
তোমার পাশে কে।
[রাসেল হোসেন, ১৫/১১/১৩]
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


