বাংলার মানুষ এখনো ঘুমিয়ে আছে
ক্যালেন্ডারে চেয়ে দেখি ডিসেম্বর এসেছে
ত্রিশে নবেম্বরের রক্তক্ষয়ী গোধূলি মনে এঁকেছে,কাল ডিসেম্বর
আমার মায়ের বিজয়ের দিন ত্রিশ লাখ শহীদের স্বপ্নের দিন,
ধর্ষিত নারীদের মুক্তির দিন নিরীহ মানুষের জীবন হবে রঙিন
পতাকা শোভিত মিছিলের দিন হানাদারদের আত্মসমর্পণের দিন
শুঁকুনের মানুষ খাওয়ার শেষদিন তাজা রক্ত আর হবেনা রাজপথের সঙ্গিন
তোমারা কি ভুলে গেছ বুঝি?
স্বাধীনতা।
জাগ্রত জনতা,কোথায় তোমারা? ভুলে যেও না।
স্বাধীনতা।
শুকনো পাতারাও প্রাণ পেয়েছে আজ স্মৃতিতে রয়েছে ৭১ এর ৯ মাস
অজস্র লাশের বধ্য ভূমি আমার দেশ, প্রিয় বাংলাদেশ
অতীত মোদের সুখকর নয়,৫২, ৬৯,৭১ সব করেছি জয়
অন্যায় অবিচার দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি বলি আর নয় আর নয়
রক্তাক্ত প্রান্তরে মোরা করিনা ভয়,৭১ শহীদেরা আমাদের কয়
যুদ্ধ কর আরও একবার দেশ গঠনে লও হাতিয়ার
কর প্রতিজ্ঞা টুটে নাও সৎ মানুষের পথ,আমার মায়ের পথ
পরিবর্তনের ছোঁয়ায় উন্নতির সোপানে, একদা মনে প্রাণে বলেছিলে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
কতকাল আর থাকবো হায় অন্যায়ের পথে দিওনাকো সায়
লাল সবুজের পতপত ধ্বনি একটি বার যদি মনোযোগে শুনি
আমার দেশের অমর কাহিনী চারদিকে স্বাধীনতার জয়ধ্বনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



