somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐ যে কিষাণ কাটছে ধান

২৮ শে মে, ২০১৩ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেবেলায় আমাদের রচনা মুখস্ত করতে হতো। বহু কিসিমের রচনা এই জীবনে মুখস্ত করেছি। অধ্যবসায়, ছাত্রজীবন, সময়ের মূল্য ছিলো তার মধ্যে কমন। এসব বনেদি ঘরানার রচনার পাশাপাশি আরেকটা আতরাফ ঘরানার রচনাও আমরা পড়তাম। বাংলার অশিক্ষিত চাষাভুষাদের নিয়ে লেখা রচনাটার একটা পোশাকী নাম ছিলো বাংলার কৃষক। মাঝে-মধ্যে পরীক্ষায় আসতো, পড়ে না গেলেও চিন্তা ছিলোনা, গোময় মস্তিক মন্থন করে ঠিকই আমরা কিছুনা কিছু একটা লিখতে পারতাম।
বাংলা ২য় পত্র বইতে বাংলার কৃষকের বর্ণনাটা ছিলো দুর্দান্ত। কৃষক সূর্য উদয়ের সাথে সাথে পান্তাভাত খেয়ে, লাঙ্গল-জোয়াল কাধে নিয়ে মাঠের দিকে ছুটে। তার নিজের শরীরের মত হালের বলদের শরীরও হাড় জিরজিরে। তার পেটে খাদ্য নেই, ঘরে ছাউনি নেই। বাংলার কৃষক মানেই যেন অভাবের একটা বিবর্ণ ছবি।
সেসব বইতে কৃষকের এই অবস্থা থেকে উত্তরণের দাওয়াই বাতলানো থাকতো। যেমন: কৃষককে হতে হবে আধুনিক, বলদের বদলে কলের লাঙ্গল দিয়ে জমি চাষ করতে হবে। রাসায়নিক সার ব্যবহার করতে হবে, কৃত্রিম পানি সেচের ব্যবস্থা করতে হবে ইত্যাদি ইত্যাদি।
বাঙ্গাল-লিংকের স্লোগানের সাথে তাল মিলিয়ে বাংলার কৃষকও তার দিন বদলেছে। কৃষক এখন আধুনিক। তার ঘরে আছে বিদ্যুত সংযোগ, শোকেসের ওপর উয়ালটন টিভি, সেই টিভিতে আছে আবার ডিশ সংযোগ। কিষাণী এখন মনের সুখে সাতপাকে বাধা, মা, রাশি, মাসি-পিসি সহ নানা ধরণের সিরিয়াস সিরিয়াল দেখতে পারে।
কৃষক এখন আসলেই কলের লাঙ্গল দিয়ে জমি চাষ করে, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে, হাইব্রিড জাতের শস্য বপন করে। ফলশ্রুতিতে বিগত বেশ কয়েক বছর যাবত কৃষক বোরো মৌসুম সহ সব মৌসুমে ফসলের বাম্পার ফলন ফলিয়েছে, কিন্তু তার বুকের জিরজিরে হাড় ঢাকতে পারেনি।
কেন?
কারণ ওই বইগুলোতে লেখা ছিলোনা যে কৃষককে তার ন্যায্য মূল্য প্রাপ্তির ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। লেখা ছিলোনা, শুধুমাত্র তত্বাবধায়ক নিয়ে হুটোপুটি না করে বিরোধী দলের উচিত কৃষকদের অধিকার নিয়ে কথা বলা।
শুনেছি ভিক্ষুকদেরও নাকি সমিতি-সংগঠন থাকে, বাংলার কৃষকদের কোন সংগঠন নেই। এই আজন্ম অবলা কৃষকদের পক্ষে কে কথা বলবে? প্রতিটি পত্রিকায় বাধ্যতামূলক ভাবে কৃষি নিয়ে আলাদা সাময়িকী প্রকাশ করা উচিত। প্রতি বৃহষ্পতিবার বিনোদন পাতায় উম্নুক্ত বক্ষা মহিলাদের ছবি না ছেপে, এই চাষাভুষাদের নিয়ে লেখা উচিত।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৫৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×