somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাসের ঘর

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়।
বিসিএস পরীক্ষা দিয়েছেন অথচ এই প্রশ্ন পড়েননি এমন লোক খুজে পাওয়া যাবেনা। পঠন সংখ্যার দিক থেকে হয়তো এই প্রশ্নটাই সর্বাধিক পঠিত হওয়ার গৌরব অর্জন করতে পারে অথবা এক দিক থেকে এই প্রশ্নকে জাতীয় প্রশ্ন বলে চালিয়ে দেয়া যায়।
বৈশাখের এক ঝি-ঝি ডাকা তপ্ত দুপুরে আম গাছের ছায়ায় বসে এই অতি দরকারী প্রশ্ন গুলোর এ্যানসার মুখস্ত করছিলাম। সেখানে আরো কিছু মহামূল্যবান প্রশ্ন ছিলো যা না জানলে হয়তো আপনার বাংগাল জনম বৃথা যেতে পারে, এই যেমন ভুসুকুপা কয়টি পদ রচনা করেছিলেন অথবা একটি কাচা পাটের গাইটের ওজন কত? ইত্যাদি ইত্যাদি।
চর্যাপদ জীবনে চোখে দেখুন আর নাই দেখুন আপনাকে জানতে হবে তার পদসংখ্যা কত, কোন নদী কোথায় গিয়ে কোন নদীর সাথে মিশে কী নাম ধারণ করেছে; ওহ মাই গড।
আমার পাশেই এক দঙ্গল দুষ্টু বালক-বালিকার দল রান্না-বান্না খেলছে। তাদের পাতানো সংসারের কলকাকলীতে মুখরিত আকাশ-বাতাস। পড়াশোনা বাদ দিয়ে তাদের দিকে মনযোগ দিলাম । তাদের মধ্যে একজন হয়েছে চাকর, তার কাজ শুধু বাজার সদাই করা আর বকা খাওয়া। আরেকজন সেজেছে চাকরিজীবি, সে ঢাকায় চাকরি করে কিন্তু গ্রামেই থাকে, তার কাজ ঝিম মেরে বসে থাকা আর চাকর-বাকরদের নামে কমপ্লেইন করা। তার কাছেই মূলত এই সংসারের টাকা-পয়সা, সোনা-দানা সহ যাবতীয় মূল্যবান সামগ্রী গচ্ছিত। কাঠালপাতা হলো টাকা-পয়সা আর দিয়াশলাইয়ের খোল, সিগারেটের প্যাকেট এগুলো হলো সোনা-দানা । সে এই সংসারের কর্তা, কিন্তু সর্বেসর্বা নয়। উপস্থিত সবার মধ্যে সবচাইতে বুদ্ধিমতী, বদমেজাজী, দরদী, রাগী এবং পরিশ্রমী ব্যক্তিটিই এই সংসারের গৃহকর্ত্রী। সেই এই সংসারের সর্বেসর্বা।
গৃহকর্ত্রী কারণে অকারণে সবাইকে শাসাচ্ছে, কারও খাবার-দাবার বন্ধ করে দিচ্ছে, কাউকে বাড়ি থেকে বহিষ্কার করছে। তার অত্যাচারে এই সংসারের সবাই সদা তটস্থ। তার ভালোবাসায় সবাই বিগলিত। মেয়েরা জম্নসুত্রেই মা ।
ঠিক ভাবে কাজ করতে না পারা, অতিরিক্ত ঘুম এবং মাত্রাহীন টিভি দেখার অভিযোগে সে কাজের ছেলেটিকে তার পদ হতে বরখাস্ত করলো। ডিমোশনপ্রাপ্ত হয়ে সে এখন এই বাড়ির দারোয়ান। তবে গৃহকর্ত্রীর কড়া শর্ত, সারা জীবনে সে একবারও ঘুমাতে পারবেনা। দারোয়ান সাহেব তাতেই রাজি।
অনতিবিলম্বে কাজের ছেলে চাই বলে একটা সার্কুলার জারি হলো। আমার মতামতের বিন্দুমাত্র তোয়াক্কা না করেই এবং সম্পুর্ন নির্বিকার চিত্তে গৃহকর্ত্রী আমাকে তার বাড়ির কাজের ছেলে হওয়ার জন্য অফার দিলো। হায় খোদা এই ছিলো আমার কপালে। আমার হাতে তখন বিসিএস পরীক্ষার গাইড। গাইড বই ছুড়ে ফেলে, সরকারী কর্মকর্তা হওয়ার বাসনা সম্পুর্ন ত্যাগ করে আমি এই সংসারে কাজের ছেলে হিসেবে যোগদান করলাম। আমার কাজ এখন বাজার-সদাই করা আর বকা খাওয়া। শুরু হলো আমার ভৃত্য জীবন।
আমার ব্যাপক পারফরমেন্স দেখানোর জন্য দারোয়ানকে সাথে নিয়ে আকাশ-পাতাল মন্থন করে আল্লাহর দুনিয়ায় যত ধরণের লতা-পাতা, ফুল-ফল, খাদ্য-অখাদ্য হয় সব কিছু বাজার করে আনলাম।
বাজারতো করলাম এবার বকা খাওয়ার পালা। আমি আসতে না আসতেই ঢাকায় চাকরী করা কর্তামশাই আমার নামে মালেকিনের কাছে অভিযোগ করলো। অনেকগুলো অভিযোগের মধ্যে একটি ছিলো, আমি নাকি অমিতব্যয়ী এবং কান্ডজ্ঞানহীন। আমার মত উড়নচন্ডীগোছের লোক চাকর থাকলে নাকি সে সংসার লাটে উঠবে বলে মূল্যবান মতামত ব্যক্ত করলো। সে আরও বললো, এভাবে চলতে থাকলে সে আর মাসে মাসে টাকা পাঠাতে পারবেনা। দারোয়ান হারামীটা তার সাথে সুর মেলালো। গৃহকর্ত্রী সংক্ষেপে শুধুমাত্র ইংরেজিতে বললেন “শিট”। আমার চাকুরী টলটলায়মান।
উত্তেজনা ছাড়া জীবন চলেনা। এই তাসের ঘরেও একদিন উত্তেজনার প্রয়োজন পড়লো। আমরা একদিন সংলাপে বসলাম; গৃহকর্ত্রী, কর্তামশাই, দারোয়ান সাহেব ও আমি । সংলাপের বিষয়বস্তু খুবই উত্তেজনাকর। কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এক সুদীর্ঘ আলোচনার পর ঠিক হলো, একদিন রাতের বেলা সবাই খেয়ে দেয়ে ঘুমাবে। টাকা-পয়সা, সোনা-দানা সব কিছুই সিন্ধুকে তালামারা থাকবে এবং চাবি থাকবে কর্তামশাইয়ের কাছে। তবে চাবিটা কর্তামশাই এমনভাবে হাতে নিয়ে ঘুমাবে যাতে সহজেই যে কেউ তা নিতে পারে। দারোয়ান সাহেব রাতের আধারে এই ক্ষুদ্র পরিবারটির শত-সহস্র বছরের জমানো সমস্ত সহায়-সম্বল চুরি করে ভাগবে। আমি সেটা দেখে ফেলব এবং কুকুরের মত ঘেউ ঘেউ করবো, তাতে কর্তা-কর্ত্রীর ঘুম ভেঙ্গে যাবে এবং তারা চোরের পিছু ধাওয়া করবে………….


এভাবেই চলে আসছে নাকি অনাদিকাল হতে? মানুষকি এভাবেই শিখে আসছে তার বাস্তব জীবনের পুতুল খেলার সংবিধান ? হবে হয়তোবা। সংসার কাউকে বানিয়েছে ভৃত্য, কাউকে প্রভু, কাউকে চোর।
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×