somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্বলে জ্বলে যখন, ক্লান্ত হবে, রাজপথে নি:সংগ নিয়ন…….

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. বনানী এলাকায়, গাড়ির সড়ক আর রেললাইনের মাঝখানে সুন্দর একটা ওয়াটার বডি ছিলো, যেটা ভরাট করে উড়াল সড়ক তৈরি হচ্ছে। পানি রেখে কি উড়াল সড়কটা বানানো যেতোনা? বাংলাদেশ উড়ছে-গন্তব্য উন্নয়নের দিকে।

২. ধানখেত-টানখেত, পুকুর-ডোবা, সওওওব ভরাট করে যে যেমনে পারতেছে ভবন নির্মাণ করতেছে;না আছে কোনো ড্রেনেজ ব্যবস্থা, না আছে কোনো রাস্তার পরিকল্পনা, না আছে সুয়ারেজ সিস্টেম, না আছে কিছু-অর্থনৈতিক উন্নয়নের ডায়রিয়া আরকি! এখন জলাবদ্ধতা শুধু রাজধানীর মামলা নয় বরং আধাগ্রাম-আধাশহরের মামলাও। বাংলা মায়ের অপরিকল্পিত সন্তান ঢাকার মতো গোটা দেশটাও না হয়ে ওঠে ময়লার ভাগাড়।

৩. শুধু টাকা পয়সার অডিট হয়? অন্য কিছুর অডিট হয়না? সবকিছুর মতো বাংলাদেশের পড়াশোনারও একটা অডিট হলে ভালো হতো। এই যেমন পোলাপান কি পড়ছে কি শিখছে আর তার উপযোগীতা কি, আর আমাদের মহাসম্মানিত মাস্টারমশায়দের আচার-আচরন-সভ্য-ভব্যতা শেখার কদ্দুর কি হলো এইসব আরকি । বিশ্ববিদ্যালয়গুলোতে ১০১ টা বিষয়ে অর্নাস-মার্স্টাস পড়ানো হয়, আদৌ তার দরকার কতটুকু, তারও একটা অডিট হওয়া দরকার। উচ্চশিক্ষা শুধুমাত্র মেধাবিদের অধিকার হওয়া উচিত।

৪. বাংলা সিনেমার মরণঘন্টা বেজেছিলো ৯০এর দশকে, আর এখন তা পুরোপুরি মৃত। বন্যার বানের মতো সবাই হিন্দি সিনেমার নকল বানিয়েছে। সেই পুরোনো কাসুন্দি-মাথায় বাড়ি খেয়ে নায়কের স্মৃতি হারানো আবার বাড়ি খেয়ে তা ফিরে পাওয়া এই সব আরকি। জহির রায়হানরা চলে যাবার পর আর কে কটা মৌলিক বাংলা সিনেমা বানাতে পেরেছে? বরং সেই সময়টা (৯০’র দশক) ছিলো বাংলা ব্যান্ডগানের স্বর্ণযুগ- আমরা জেমসের বিবাগী,সাদাকালো, চিরহরিত এর মতো কয়েকটা গান পেয়েছিলাম; এখন বাজছে বাংলা গানের মরণঘন্টা…….. ।

৫.ইংরেজরা শুধুমাত্র অন্যদের ইংরেজি ভাষা শেখানোর জন্য শত শত ভিডিও লেসন নেটে ছড়িয়ে রেখেছে, আর শত-সহস্র বল্গ। আর বাংগালরা ছড়িয়ে রেখেছে টিকটক , টিকটক সবদেশের পোলাপানরাই দিয়েছে, বাংগালরা সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেনা তা কি করে হয়! নেই কাজ তো খই ভাজ।

৬. সেদিন অফিসে হঠাত করেই নেট চলে গেল। মনে হলো যেন মাথা থেকে যন্ত্রণার একটা কানেকশন ডিসকানেক্ট হলো, আহ কি শান্তি শান্তি একটা অনুভুতি। ভালোই হয়েছে, মাঝে মাঝে কানেকশন চলে যাওয়া খারাপ কিছুনা- যেমন মাঝে মাঝে স্বামী-স্ত্রীর ঝগড়া।

7. একটু হাটাহাটি করা দরকার-কোথায় হাটবেন? হাটার কোনো জায়গা নেই ঢাকায়। শুধু ঢাকা কেন-কোথাও নেই। আমাদের প্রায় রাস্তাঘাটাই ফুটপাত বিহীন এবং রাস্তায় সোজা-সটান হয়ে হাটা যায়না, হাটতে হয় কখনো পাতালি হয়ে কখনো বাকা হয়ে। ইদানিং আবার রিকশায় যোগ হয়েছে মোটর-দুর্দান্ত তার গতি, বিকট তার শব্দ।


৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×