somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগঃ তোমারি ঝরণাতলায়

২১ শে জুলাই, ২০১১ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমারি ঝরণাতলায়

নায়াগ্রা নিয়ে বলার কিছু নেই। এই ভূবন-বিখ্যাত জলপ্রপাতের গল্প শুনেননি বা ছবি দেখেননি এমন লোক বিরল। ছাত্রাবস্থায় ২০০৪ এর সামারে আমি আমেরিকার সাইডের নায়াগ্রা নদীর প্রপাত দেখেছি, ব্রাইডাল ভেইল ফলসের নীচ অব্দি নেমেছি ভিজে কাক হয়ে বা মেইড অফ দি মিস্ট রাইডে গিয়েছি। তখন আমার কানাডা যাবার ভিসা ছিল না, তাই অপর পাড়ে যেতে পারিনি। এই বছর টরেন্টো যাবার সুবাদে আবার নায়াগ্রার দেখা পেলাম। প্রথমে কানাডার দিকের নায়াগ্রা নিয়ে খুব উৎসাহী ছিলাম না। কিন্তু যেয়ে সত্যি বিমোহিত হয়েছি।








“এত জল কোথা থেকে আসে?” আমার এ বিস্ময় মিশ্রিত প্রশ্নের জবাবে আমার বান্ধবী ঠাট্টা করে কাব্যিক উত্তরে বলেছিল “কত দুঃখী রমনী দিন-রাত অষ্টপ্রহর কাঁদে— এ তাদেরই চোখের জল! বেদনার গভীরতায় হৃদয়ের সজীবতা ক্ষয়ে সেই জলে মিশে বলে, জলের রং স্বচছ স্ফটিক সবুজ!”

বন্ধু যাই বলুক, দিগন্ত বিস্তীর্ণ কাঁচের মত স্বচ্ছ জলরাশি আর অশ্বক্ষুরাকৃতি প্রপাত তার শব্দে, বর্ণে, স্বছতায়, বিশালতায় মন কেড়ে নিয়েছিল বলাই বাহুল্য। নায়াগ্রা প্রপাতের পিছন থেকে দেখে শিশুদের মত চিৎকার করেছি আমি। প্রপাতের নীচে লম্বা টানেলে হেঁটে শিহরিত হয়েছি। রাতে আতশবাজির ঝলকানিতে পুলকিত হয়েছি। মন যেন কেমন করে ছেলেবেলায় চলে গেছে একনিমেষে!








অনেক রাতে সব খেলা সাঙ্গ হলে, ফেরার পথে প্রপাতের পাশ ধরে হাটার সময়, তলদেশ হতে প্রতিফলিত জলের কণায় ভিজে মনটা যেন উধাও হয়ে গিয়েছিল কোন অজানায়। বিশালত্বের সামনে এলে এমনি মন নতজানু হয় নিজের ক্ষুদ্রতার উপলব্ধিতে। কত তুচ্ছ চাওয়া পাওয়া নিয়ে জীবনের হিসাব কষি। এই অসীম ধারার তীরে দাঁড়িয়ে মনে হয়েছিল অনেক তো হল জীবনের ইদুর দৌঁড়ের প্রতিযোগীতা, আর কেন? অনেক পাওয়া, না পাওয়ার মাঝে জীবনের আসল মানেই কি হারিয়ে ফেলেছি? কি জানি!








আমার খুব প্রিয় গান গুনগুনিয়ে গাইতে গাইতে ফিরে এলাম কলস্রোতশ্বিনী, মনলোভা, সবুজাভ নির্ঝরীনির মায়ার রাজ্য থেকে দীনহীন দৈনন্দিনে----কিন্তু পুরোপুরি মোহমুক্ত হতে পারলাম কি?! হুমম--সে গল্প না হয় আরেকদিন বলব!

তোমারি ঝরণাতলায় নির্জনে
মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন ক্ষণে।
রবি ঐ অস্তে নামে শৈলতলে
বলাকা কোন গগনে উড়ে চলে—
আমি এই করুণ ধারার কলকলে
নীরবে কান পেতে রই আনমনে
তোমারি ঝরণাতলায় নির্জনে।

দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,
মেটে বা নাই মেটে তা ভাবব না আর তার তরে
সারাদিন অনেক ঘুরে দিনের শেষে
এসেছি সকল চাওয়ার বাহির-দেশে
নেব আজ অসীম ধারার তীরে এসে
প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারি ঝরণাতলায় নির্জনে।

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১১ রাত ১২:২৪
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×