somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম না পলিটিক্যাল ইসলাম!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেকুলার তুরষ্কের অবস্হান, মুসলিম বিশ্বে তার গ্রহনযোগ্যতা ও অবদান নিয়ে কথা হচ্ছিল প্রজন্ম ৮৬'র ব্লগে। আলোচনায় "পলিটিক্যাল ইসলাম" এর প্রসংগ আসল। শব্দটা আমার কাছে একেবারেই নতুন! বললাম : পলিটিক্যাল ইসলাম? - সেটা কি জিনিষ আমার জানা নেই । আমার কাছে ইসলাম সবসময়ই "ধর্মীয় বিশ্বাস হিসেবে -ই ইসলাম "।

জানতে চাইছিলাম সেটা কি জিনিস? তিনি বললেন : "পলিটিক্যাল ইসলাম বলতে ইসলামি ভাবাবেগ ও ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন নেতা ও দেশের রাজনৈতিক পলিসি বা সিদ্ধান্ত'কে সমর্থন করা অথবা খেলাফত আমলের কোন ঘটনার উপর ভিত্তি করে বর্তমানে কোন সিদ্ধান্তে পৌছানোই পলিটিক্যাল ইসলাম।"

বিশ্বের কোটি কোটি মানুষ ইসলামকে ধর্মীয় বিশ্বাস হিসেবেই নিয়েছে।
পলিটিক্যাল ইসলাম - এর উপর আমি নিজে আস্হা বিশ্বাস কিছুই রাখি না! বিশ্বের বেশীরভাগ মুসলমানরাই বোধ হয় "পলিটিক্যাল ইসলাম" নয় ইসলামের উপর আস্হা রাখে।

প্রজন্ম ৮৬'র সাথে এতটুকু বিষয়ে আমিও একমত "পলিটিক্যাল ইসলাম বলতে ইসলামি ভাবাবেগ ও ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন নেতা ও দেশের রাজনৈতিক পলিসি বা সিদ্ধান্ত'কে সমর্থন করা " - এগুলো বিশ্বাসের ইসলাম না, আর এটাকেই তিনি বলছেন পলিটিক্যাল ইসলাম। বুঝে আসল। আর ইতিহাসের আরো এমন বেশ কিছু ঘটনায় ধর্মের এরুপ অপব্যবহার দেখ যায়।

জিন্নাহ সাহেব দেশ বিভাগের আগে বলেছেন কোরাণের অনুকরণে, খোলাফায়ে রাশেদার অনুসরণে পাকিস্তান চলবে, দেশ বিভাগের পর বললেন এগুলো ছিল সিয়াসি ( রাজনৈতিক ) ওয়াদা ! মউদুদী সাহেব বৃটিশের আমলে , আর ওনার দলের লোকেরা ৭১ সময় দেশ বিভাগ (!) বা স্বধিনতার বিরোধিতা করেছেন, ধর্মের দোহাই দিয়েই। স্বাধিনতার পর ওনাদের আগের যুক্তি ও অকাট্য ধর্মীয় বিশ্বাসের বিপরীত অবস্হানে মিশে গেছেন সুন্ডর ভাবেই! রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়েছে তাদের ইসলামের ব্যাক্ষা- বিশ্লষণ অবস্হান ! এটাই সম্ভবত পলিটিক্যাল ইসলাম!

এর ধারাবাহিকতা চলতে থাকে স্বাধিনতা উত্তর বাংলাদেশেও । বি এন পি - কে চাপে রাখতে এক কালের " ভারতের দল" "হিন্দুদের দল" "ইসলামের দুশমন" আওয়ামীলীগ হয়ে যায় জামাতে ইসলামের তথা "ইসলামের" "কৌশলগত" বন্ধু ! ৫৬তে ফতেমা জিন্নাহর নির্বাচনের সময় থেকে প্রতিবার নির্বাচনের পূর্বে নারী নেতৃত্ব একবার করে চুরান্তভাবে হালাল বা হারাম হয়ে যায় দলীয় অবস্হানের ভিত্তিতে। হাদীস ও ফিকাহ -এর মতের চুরান্ত গ্রহণযগ্যতা নির্ভর করে " নেতার" সিদ্ধান্তের অধীনে। এটাকে যদি রাজনৈতিক ইসলাম বলেন আমি ১০০ ভাগ একমত।


পোষ্টের বিষয়বস্তু ভিন্ন হলেও ইসলাম না "পলিটিক্যাল ইসলাম" এই নিয়ে আলোচনা খুবই উপাদেয় মনে হল তাই এই পোষ্ট!

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৬
৪৩টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×