somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুফিবাদের ইতিহাস নিয়ে ইমন জুবায়েরের পোষ্ট : উসখুস করতে করতে আর মন্তব্য লিখতে লিখতে, পোষ্টই দিয়ে দিলাম

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুফিবাদের ইতিহাস নিয়ে ইমন জুবায়েরের পোষ্ট : উসখুস করতে করতে আর মন্তব্য লিখতে লিখতে, পোষ্টই দিয়ে দিলাম

১. আমি সুফিবাদের একজন ছাত্র। শুধু এজন্যই এই বিষয়ে আমার আগ্রহ অপরিসীম। সুফিবাদ সম্পর্কে আমার ধারনা অলপ কথায় লিখতে পারব না। তবে নিজের মন-প্রাণের বিষয়ে কিছু লেখার আগ্রহ আটকে রাখতে পারলাম না।

সুফিবাদের ধারা দুটি : মুল ধারা ও দুষ্টু ধারা। মুল ধারার ভিত্তি ইসলাম তথা কোরান - হাদিস।
দুষ্টু ধারা ধর্ম ব্যবসায়ীদের হাতে গড়ে উঠেছে : সুনির্দিষ্ট ভিত্তি নেই ( স্বার্থ ও অর্থ - ই এর মুল এদের কেউ কোরান - হাদিস সরাসরি অস্বিকার করে কেউ অপব্যাক্ষা করে )

২. তবে সুফিবাদের বিরোধি - একদলের মতে সুফিবাদের কোনধারাই কোরান হাদীসের অনুসারী নয়, আমি তাদের মতের সাথে একমত নই।
তাদের সাথে যুক্তি তর্কের অবকাশ অবশ্যই আছে, তবে তার আগে মুল ধারা ও দুষ্টু ধারার পার্থক্য আলোচনা করি ।

বিস্তারিত শব্দ নির্ভর সংগা আর কঠিন তাত্ত্বিক বিশ্লষণের চেয়ে কিছু বাস্তব উদাহরণ এই পার্থক্য বেশী স্পষ্ট করতে সাহায্য করবে, তাই আগে কিছু উদাহরণ টানছি :

ক) দুষ্টু ধারার কিছু নমুনা হচ্ছে : আটরশি, চন্দ্রপুরী, দেওয়ানবাগী, রাজারবাগী, মাইযভান্ডারী, বেরেলভী, রিজভীসহ সকল মাজারপন্হী, ওরশপন্হী, জটাপীর, নেংটাপীর, এবং আরো যারা নেশা-ভাং খোর তারাও বিভিন্ন প্রকার মারেফত, কারামত, বাতেনী গায়েবী বিষয়ের দাবিদার।


খ) মুল ধারার নমুনা হচ্ছে : হাসান বসরী ( হিজরী : ১ম শতক ), আব্দুল কাদের জিলানী এবং গাযযালী ( ৫ম শতক), মুজাদ্দিদে আলফে সানী ( ১০ম শতক) এছারা হাতেম আসেম, শিবলী, জুনাইদ, মইনুদ্দীন চিশতী, শিহাবুদ্দীন সোহরাওয়াদরদী, বাহাউদ্দীন নকশব্নদী ওনারা কালজয়ী অনুসরণিয় সুফী।


মাজারপন্হী, ওরশপন্হী, অনেকে আমার মতের সাথে একমত হবেন না।
তাদের সাথে যুক্তি তর্কের অবকাশ অবশ্যই আছে - তবে আপাতত: সেদিকে যাচ্ছিনা।

৩. প্রসংগিক হলেও আলোচনা দীর্ঘায়িত না করার প্রয়াশে সুফীবাদের চার সিলসিলার আলোচনা আপাতত: করব না, সামুর অধিকাংশ পাঠকের জন্যই খুব একটা দরকার মনে হয়নি তাই।

অনেক নিষ্ঠাবান মুসলমানই - এই প্রশ্ন করে থাকেন, বর্তমানে ভাল/সঠিক সুফী আছে কিনা? তাদের পরিচয় পাবার উপায় কি? তাদের শিক্ষা কি? ইত্যাদি।

ইসলামের মুল বিধিবিধান গুলোর আন্তরিক চর্চা, স্রষ্টার গোলামীর মরিয়া চেষ্টা, অন্তরকে পাপ মুক্ত করার সাধনা - এসবই সুফীদের লক্ষ্য, আর এর মাঝেই আছে তাদের পরিচয়। আর 'ইসলামের মুল বিধিবিধান', 'স্রষ্টার গোলামী', 'অন্তরকে পাপ মুক্ত করা' - এসব বিষয়ের খুব স্পষ্ট জানাশোনা ছাড়া - সুফীদের পরিচয় বা সুফীবাদের অনুধাবন সম্ভন নয়।

এছাড়া অনেক কৌতুহলী লোকেরা নিছক জানার জন্য জিগেস করেন বা জানতে চান। কিন্তু ইসলামের কঠোর সাধনা ছাড়া সুফীবাদের মুল শিক্ষা অনুধান সম্বভ নয় - এটা প্রমাণিত সত্য। সব যুগের সট্যপন্হী সুফীরা ইসলামের কঠোর সাধনা করেছেন, আর ইসলামের এই দিকটি সামান্যই তাত্ত্বিক আর তার চেয়ে অনেক বেশী সাধনা বা চর্চার বিষয়।

৪. ভারত বর্ষে সূফীদের প্রভাব : খাজা মুঈনুদ্দীন চিশতী, নিজামুদ্দীন আউলিয়া, বখতিয়ার কাকী, ফরীদুদ্দীন গন্জেশকর - প্রতে্যাকেই প্রাক মোগল যুগে অত্যন্ত প্রভাবশালি ছিলেন, দিল্লীর মসনদে।

মোগল যুগে আকবরের শাসন আমলে কঠোর ইসলামী অনুসারীদের প্রভাব রাজ দরবারে কমে গেলেও মুজাদ্দিদে আলফেসানী দেশব্যাপী ব্যাপক ইসলামী পুণর্জাগরন ঘটান এবং ধীরে ধীরে কেন্দ্রেও কঠোর ইসলামী অনুশাসণপন্হীদের প্রাধান্য বিস্তার লাভ করে।

৫. বাউল মতবাদ - ইসলামের মুল ধারার সাথে মিল খায় না। তাই এটি সুফীবাদের নামে বেড়ে ওঠা একটি ভিন্নমতবাদ, যার সাথে মুল ইসলাম বা সুফীবাদের সম্পর্ক নেই। মুল ধারার পথিকৃত হাসান বসরী ( হিজরী : ১ম শতক ), আব্দুল কাদের জিলানী এবং গাযযালী ( ৫ম শতক), মুজাদ্দিদে আলফে সানী ( ১০ম শতক) এছারা হাতেম আসেম, শিবলী, জুনাইদ, মইনুদ্দীন চিশতী, শিহাবুদ্দীন সোহরাওয়াদরদী, বাহাউদ্দীন নকশব্নদী এইসব কালজয়ী সুফীদের মত ও পথের সাথেও মিল নেই
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×