মামুন ভাই, একটা সময় ছিল যখন এভারেষ্ট বিজয় নিয়ে প্রশ্ন তুললে লোকে মনে করত বেটা রাজাকার, দেশদ্রোহী, জাতির দুশমণ ।
এখন কিন্তু অনেকটা উল্টা । এভারেষ্ট বিজয়ীদেরকেই লোকে গাদ্দার, প্রতারক, জাতির দুশমণ বলছে! দেশের কোটি কোটি টাকা খরচ করে , কোটি কোটি মানুষের সাথে প্রতারণা করেছে !
আমি কিন্তু আমার অবস্হান বদলাই নি ! কাউকে গালি দেইনি, যুক্তি দিয়ে আমার আপত্তিগুলো উপস্হাপন করেছি । বলেছি সার্টিফিকেট হলেই প্রমাণ হয় না এভারেষ্ট সামিটের, ছবিগুলো ফটোশপেও করা সম্ভব ।
আমার সে দাবীগুলো কি প্রমাণ হয়েছে ?
আপনি বলেছেন: সেই কবে থেকে এই নিকগুলার অধিকারী মুসা-মুহিতের এভারেস্ট জয় নিয়ে এক নাগারে পোস্ট করেই যাচ্ছে।
হুম.. অভিযত্রী সাহেবের এক পোস্টে অনেক আগে বলেছিলাম, "নিজে কোন টিলা বা ঢিঁবি জয় করে প্রকাশ করেন, তারপর এদের বিরুদ্ধে লাগেন!" কিন্তু ঐ মন্তব্যের জবাব অদ্যাবদি পাই নাই :-*
অভিযত্রী সাহেব তো ভার্চুয়াল, পাহাড়ে উঠবে কি করে ? আমি রিয়েল, পাহাড়ে উঠি । কেও - সিপ্পি - তাজিংডং ছাড়াও বাংলাদেশের সবচেয়ে উচুটা , সাকাহাফং / বর্ডার হুমে উঠেছি । আমাদের এভারেষ্ট বিজয়ীরা কি এসব পাহাড়ে উঠেছে ?
বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড়টায় কি মুসা - মুহিত - নিশাত - ওয়াসফিয়ে উঠেছে ? অথচ দেশের প্রায় শত সংখক ট্রেকার সেটায় উঠেছে !
অনেকেই সিপ্পি উঠে, আমিও উঠেছি। অথচ তার কাছের গ্রাম রনিন পাড়ার বোমরা এখনও জানে মুহিত মাঝ পথে ফিরে এসেছে !
আমি পর্বতারোহী না, পাহাড় নিয়ে আগ্রহ আছে, আমাদের পর্বতারিহীদের কি এতটুকু আগ্রহ আছে পাহাড় নিয়ে, যতটা তারা কর্পোরেট সম্পর্ক তৈরী করতে আগ্রহী ?
আমাদের জাতীয় বীরদের সম্পর্ক যতটা পাহাড় -পর্বত থেকে তার থেকে বেশী সম্পর্ক কর্পরেট আর মিডিয়ার সাথে । আর সেখানেই এডভেন্চার প্রেমীদের আপত্তি !
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




