(১)
আজকের নিশুতি রাতে
স্মৃতির পেয়ালা হাতে-
আবেগের ধোঁয়ায় নাক ডুবাতে,
বড় সাধ হয়েছে-
আজ আমি হারাব তোমাতে!
(৩)
আমার নিশাচরবৃত্তির প্রতিটি বাঁকে-
একাকীত্বরা হতাশার নগ্ন চিত্র আঁকে,
আমি জানি-
তারা ছেড়ে যাবে আমায়,
রাতের শেষে
প্রতিটি প্রাতে,
আমিও মিশে যাব যান্ত্রিক কোলহলের ফাঁকে...
তবুও প্রতি রাতে
বসে বসে ভাববো।
ভাবতে ভাবতে
আরো একবার ভাববো-
বলেছি অনেক কিছু,
আমার যা ছিল,
তবু দেখ,
কত কিছুই তো বাদ পড়ে গেল!
বিদায় বেলা আর বলা হল না,
কালোর বুকে নীল জ্যোত্স্না,
তোমায় নিয়ে আমার কল্পনা;
আরও বলা হল না-
সখী, আমি
তোমায় ভালবাসি...
ණ রওনক-উল-ইসলাম ණ
০৩-০৯-২০১২।
আলোচিত ব্লগ
=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়... ...বাকিটুকু পড়ুন
আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!
ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?
অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।