
আগুন পাখি মৃত্যু-সুরে গান গায়, চির চেনা এক বেসুরো ধারায়।
যেন সত্য-সুন্দর হারানোর ব্যথায় স্বয়ং শোক-দেবতা বাঁশি বাজায়,
আগুন পাখির গলায়!
স্মিত-হাস্য, কোমল-ভাষ্য এক নীল-মণি বৃদ্ধের ছায়ায়
বেড়ে উঠা কোন এক বালককে আজ হঠ্যাৎ যেন কাঁদায়!
যেন খসড়া রইল সকল হিসাব, ঠাঁই হল না ছাপার পাতায়,
জেনো আসার ছিল, তাই এসেই গেল- অবধারিত সেই বিদায়।
সব বুঝি বলেও আজ বুঝবে না কেউ; এমনই তো হয় শেষ বিদায়,
একটি পাখি, আগুন পাখি, তাই মৃত্যু-সুরে গান গায়।
“আগুন পাখির মৃত্যু সুর।”
রওনক-উল-ইসলাম।
১২ সেপ্টেম্বর, ২০১৪।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


