আমি কাঁটাতারের এপারেই সুখি,
তোমাদের সুখ-দুঃখ নীরবে দেখি...
ঈশ্বরের মত সর্বময় হয়ে নয়,
বরং নশ্বরের মত একচোখ করে ক্ষয়!
জানি একদিন ক্লান্তি ধরে যাবে,
ঈশ্বরের মত আমারো,
আমার মত তোমারো...
সেদিন ভাঙবে সকল সৃষ্টি-খেলা
ধ্বংসের উত্সবে মাতবে স্বংয় ঈশ্বরও!
তখনও আমি নীরব থাকব,
বিষ্ময়ে নীরব থেকো তুমিও।
"নীরব নশ্বর"
রওনক-উল-ইসলাম।
৩১ মার্চ, ২০১৪।
ফুটনোটঃ হঠ্যাৎ পুরানো কবিতা ঘাটতে গিয়ে দেখলাম, এই কবিতাটা ব্লগে আপডেট করা হয় নাই। সামান্য কবিতা বলেই কি এই অবহেলা? আসলে এমনি অবহেলায় পড়ে থাকে আমার সব, আর আমি।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


