
আমাদের ছিল পৃথিবীর সত্যতম সম্পর্ক;
একজন শিকার আর অন্যজন শিকারী
এই দুই এর বৈধতা নিয়ে জমে উঠেছিল তর্ক।
আগুনের লালিত্য মেখে তুমি ঠায় দাঁড়িয়ে ছিলে।
আর আমার ছিল আত্মাহুতির অভিশাপ;
আগুনে ঝাঁপিয়ে পড়ার অস্পৃশ্য ইচ্ছে।
কথা ছিল পুড়ে যাবো, এই হবে অমোঘ নিয়তি।
কিন্তু দহনের রোমান্টিকতায় মজে নি ঈশ্বর;
তাই কথিকায় আমার পাওয়া যায় নি লাশ।
আর একটি অগ্নিদগ্ধ লাশের অভাবে জমে ওঠেনি এই কথিকা।
(একটি অগ্নিদগ্ধ লাশের অভাব;
রওনক-উল-ইসলাম;
৭ এপ্রিল, ২০১৬)

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


