somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপানার শিশুকে অপুষ্টিকর চকলেট, চিপস ইত্যাদির বদলে খেতে দিন পুষ্টিকর প্লাম্পিনাট । এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং পুষ্টি বিষয়ে জাতিসংঘ স্থায়ী কমিটি দ্বারা সুপারিশকৃত।

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউট্রিসেট এবং ফরাসি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান দ্বারা ১৯৯৬ সনে উদ্ভাবিত প্লাম্পিনাট তীব্র অপুষ্টির চিকিত্সার জন্য বিশেষভাবে পরিকল্পিত প্রথম খাবার যা সরাসরি খাওয়া যায়। এটি সরাসরি খাবার যোগ্য থেরাপিউটিক খাদ্যের সংজ্ঞা অনুযায়ী প্রস্তুতকৃত। এটি তীব্র অপুষ্টির বাড়িতে চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত।


এফ-১০০ থেরাপিউটিক দুধের সমান পুষ্টিমানসম্পন্ন প্লাম্পিনাট তীব্র অপুষ্টি থেকে শিশুদের (ছয় মাস ও তদূর্ধ্ব) এবং প্রাপ্তবয়স্কদের পৌষ্টিক পুনর্বাসন পেতে বিশেষভাবে পরিকল্পিত।


প্লাম্পিনাট একটি অত্যন্ত পুষ্টিসম্মত চিনাবাদাম ভিত্তিক পেস্ট যা চিনি, উদ্ভিজ্জ চর্বি, দুধ এবং ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। এটি ৯২ গ্রামের প্যাকেট এ পাওয়া যায় এবং উত্পাদন তারিখের পরে ২৪ মাস পর্যন্ত হিমায়ন ছাড়া ব্যবহার করা যায়। এটি একটি তৈরি খাবার, তাই এটি ব্যবহারের পূর্বে কোন প্রস্তুতি বা পানির মধ্যে তরলীকরণ বা রান্না করার প্রয়োজন নেই। এটি সরাসরি প্যাকেট থেকে খাওয়া যায়।


যেহেতু এটা মায়ের তত্ত্বাবধানে বা পরিবারের অন্য সদস্যের অধীনে কোনো প্রস্তুতি ছাড়া বাড়িতে ব্যবহার করা যেতে পারে, তাই প্লাম্পিনাট দ্বারা তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের হাসপাতালে ভর্তি করা ব্যতীতই সুস্থ করা যায়। এটি অপুষ্টিতে ভোগা শিশুদের সুস্থ করার সংখ্যা বৃদ্ধি করেছে এবং চিকিৎসার নিয়মানুবর্তিতা ও সুস্থতার হার বৃদ্ধি করতে সাহায্য করেছে।


প্লাম্পিনাট এর মত তৈরি থেরাপিউটিক খাবার থেরাপিউটিক দুধের তুলনায় একটি বৈপ্লবিক আবিস্কার। মে ২০০৭ সন থেকে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং পুষ্টি বিষয়ে জাতিসংঘ স্থায়ী কমিটি দ্বারা যৌথ ঘোষণায় তীব্র অপুষ্টিযুক্ত সম্প্রদায় ভিত্তিক চিকিৎসার জন্য সুপারিশকৃত।





তীব্র অপুষ্টি থেকে একটি শিশুর পুনর্বাসনের জন্য প্রস্তাবিত মাত্রাঃ
তীব্র অপুষ্টিযুক্ত শিশু (ওজন ৫ কেজি)-র জন্য প্রতিদিন ২ প্যাকেট প্লাম্পিনাট শিশুকে খাওয়ান।
মধ্যম অপুষ্টিযুক্ত শিশু (ওজন ৫ কেজি)-র জন্য প্রতিদিন ১ প্যাকেট প্লাম্পিনাট শিশুকে খাওয়ান।



এটি কিভাবে কাজ করে?
প্লাম্পিনাট প্রায়শই জরুরী অপুষ্টি ক্ষেত্রে একটি চিকিত্সা হিসাবে ব্যবহৃত হয়। এটি দ্রুত ওজন বৃদ্ধি করে যা শিশুর তীব্র অপুষ্টির ক্ষেত্রে জীবন বাঁচাতে সাহায্য করে। এটি বাচ্চাদের জন্য খাওয়া সহজ কারণ এই নরম খাবারটি তারা নিজেরাই খেতে পারে। এই চিনাবাদাম ও মাখন জাতীয় খাবারটি একটি সুষম খাবার কারণ এতে রয়েছে পরিমিত পরিমান চর্বি, শর্করা, আমিষ, ভিটামিন ও খনিজ উপাদান। বাদামে রয়েছে সহজপাচ্য মনো আনসাচুরেটেড চর্বি। এটি উচ্চ ক্যালরি সম্পন্ন খাবার। এই অল্প পরিমান খাবার থেকে অনেক বেশী পুষ্টি পাওয়া যায় যা খুবই গুরুত্বপূর্ণ কারণ অপুষ্টির কারণে পাকস্থলী ছোট হয়ে যায়। এটি জিংক ও আমিষ সমৃদ্ধ খাবার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যাদের অপুষ্টির জন্য উচ্চতা কম হয়েছে তাদের উচ্চতা বাড়ায়। এটির আমিষ পেশী গঠনে সাহায্য করে। বাদাম ভিটামিন ই এর একটি আদর্শ উৎস যা অতি গুরুত্বপূর্ণ পুষ্টি।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×