somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতিরি

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিতিরি
লিয়েফ তলস্তয়

অনুবাদ: জাহীদ রেজা নূর
অলংকরন: মাকসুদ হেলাল

তিতির তার ছানাপোনাদের নিয়ে চলে গেলে যব খেতে। সেখানেই তাদের থাকতে বলল। কিন্তু ওর মনে ভয় যদি জামির মালিক এসে কেটে নিয়ে যায় যব। তাই সে যখন খাবার আনার জন্য উড়ে গেলো অনেক দূরে, তখন ছানাপোনাদের বলে গেল, 'মানুষেরা এখানে এস কি কথা বলে, তা মন দিয়ে শুনবি। আমি খাবার নিয়ে ফিরলে সব কথা বলবি।'
সন্ধ্যা বেলা খাবার নিয়ে ফিরে এলো তিতির।
ছানাপোনাদের জিজ্ঞাস করল, 'মানুষেরা এসে কি বলল রে?'
'খুব খারাপ কথা, মা! জামরি মালিক তার ছেলেকে নিয়ে এসেছিল। বলল, যবগুলোতো পেঁকেছে। কাটার সময় হয়েছে। তুই প্রতিবেশীদের বাড়ি গিয়ে বল, আমি ওদের যব কাটতে আসার করেছি। মা, আমাদের অন্য কোথাও নিয়ে যাও, নইলে কাল এসে ওরা যব কেটে নিয়ে যাবে। আমারা কোথায় থাকবো?'
মা সব শুনে বলল,'ভয় পাসনে তোরা। এখনো মানুষের যব কাটবে না। তোরা আরো কিছি দিন এখনে থাকতে পারবি।'
পর দিন আবার খাবারের সন্ধানে উড়াল দিলো মা। আর পই পই করে বলে গেল,'মানুষেরা কি কথা বলে মন দিয়ে শুনবি।'
সন্ধ্যায় ফিরল মা। বাচ্চারা বলল, 'আজও জমির মালিক ছেলেকে সঙ্গে করে এসেছিল,মা। সারা দিন প্রতিবেমীদের জন্য অপেক্ষা করেছে। কিন্তু কেউ আসেনি। তখন জমির মালিক ছেলেকে বলেছে, এবার তুই গিয়ে আমার জামাই, চাচাতো ভাই, মামাতো ভাইদের বল, খেতে এসে আমাদের যব কাটতে। বলবি, আমি অনুরোধ করেছি।'
'ভয় নেই, কালও যব কাটা হবে না। তোরা নিশ্চিন্তে থাক এখানে।'- এই বলে মা সান্ত্বনা দিলো ছানাপোনাদের।
পর দিন আবার খাবারের খেঁজে বের হলে তিতির। ছানাপোনাদের ডেকে একই কথা বলে গেল।
সন্ধ্যায় ফেরার পর মা তিতির জিজ্ঞাস করল,'আজ কি হয়েছে, বল তো!'
'আজও জামির মালিক তার ছেলেকে নিয়ে সারা দিন ছিলো খেতে। আত্মীয়স্বজনদের জন্য অপেক্ষা করেছিল। কিন্তু কেউ আসেনি। তখন জমির মালিক বলল, দেখতেই তো পাচ্ছিস, কেউ আমাদের জামির যব কাটাতে আসছে না। কারও জন্য অপেক্ষা করে কাজ নেই। কাল ভোরবেলা যন্ত্রপাতি নিয়ে আমার দুজনেই চলে আসবো যব কাটতে।'
মা তিতির বলল,'এবার আমাদের যাওয়ার সময় হলো। মানুষের জন্য অপেক্ষা না করে নিজেরাই যখন নিজেদের কাজ করতে চাইছে, তখন কাজটা করেই চাড়বে তারা। এই জমি ছেড়ে অন্য কোথাও যাবার সময় হয়েছে আমাদের।'

((লিয়েফ তলয়েস্তয়: রুশ লেখক। জন্মেছিলেন ১৮২৮ সালের ২৮ আগষ্ট, ১৯৯০ সালের ৭ নভেম্বর তিনি মৃতু্বরণ করেন। রুশ সাহিত্যের স্বর্ণযুগের প্রতিনিধি তিনি।))

(সংগ্রহকৃতঃ প্রথম আলো, ম্যাগাজিন: গোল্লাছুট; শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬)
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×