somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিকতার নামে দিনে দিনে কোথায় যাচ্ছি আমরা?

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বয়সের ভারে নুয়ে পড়া কোন বৃদ্ধ নই, ধরা যায় এসময়ের নবীন ছেলে, সুতরাং আমার দৃষ্টিভঙ্গির গণ্ডিও বয়স্কদের তুলনায় সীমিত, দীর্ঘদিন ধরে ব্যাপারটা খেয়াল করছি তাই এ ব্যাপারে কিছু কথা না বললেই নয় তাই লিখতে বসলাম।

মফস্বল শহরে পিতামাতার দৃষ্টিসীমার মধ্যে বেড়ে ওঠা অনেক তরুণ তরুণীরা জীবিকার উদ্দেশ্যে বা উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভিড় জমায় এই আলোর শহর বা রঙ্গিন শহরে, যেখান থেকে অনেকের কাছে পৃথিবীটাকে অনেক রঙ্গিন মনে হয়, কেউবা এখনে এসে তাদের উদ্দেশ্যকে কাজে লাগায় কেউবা নিজেদের হারিয়ে ফেলে এই রঙ্গিন শহরের হাজার লোকের মাঝে।
আমি হয়ত এখানে বেশিদিন নই তবুও স্বল্প সময়ে অনেক দেখেছি আমার আশে পাশের মানুষগুলো নষ্ট হয়ে যেতে ,দেখেছি বাড়ির জমি গোয়ালের গরু বিক্রি করে পাঠানো টাকাগুলো হোটেলে রেস্তরাঁয় বন্ধুদের আড্ডায় নষ্ট করতে।

সমসাময়িক যে ব্যাপার গুলো না বললেই নয় তা হল আধুনিকতার নামে এসকল ছাত্র ছাত্রীরা ভার্সিটি লাইফে ঢুকে বন্ধুত্বের দোহায় দিয়ে নিজেকে অনাকাঙ্ক্ষিত প্রেমে বা ভালবাসায় জড়িয়ে ফেলে, আর হুট করে হয়ে ওঠা এই সম্পর্ক যেহেতু বেশি দিন টিকে না তায় সম্পর্ক ভেঙ্গে গিয়ে কোন একজন প্লে বয় বা গার্ল উপাধি লাভ করে, অপরদিকে অন্যজন ফেসবুকে বা অন্য সোশ্যাল মাধ্যমে বিভিন্ন মন ভাঙ্গা স্ট্যাটাস দেওয়া শুরু করে, বা বেশি ইমোশনাল হলে আত্মহত্যার ও সিদ্ধান্তও নিয়ে ফ্যালে বা লেখাপড়া বাদ দিয়ে বাড়ি চলে গিয়ে সুধু কেঁদে কেটে দিন পার করে ও অসুস্থ হয়ে পড়ে , পরবর্তীতে যখন শক্ত পোক্ত হয়ে ফিরে আসে আবার এই আলোর নগরীতে, তখন সে অধিকাংশ সময় অন্যের সাথে তেমন আচরণ করতে পছন্দ করে যেমন টা তার সাথে করা হয়েছিল।

আর যারা বাড়ির টাকা নিয়ে এসে ঠিক ঠাক কাজে লাগায়, নিজেকে ভাল মানুষ হিসাবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালায় তাদের অধিকাংশ ক্ষেত্রে খ্যাত ও কিপটা উপাধি পেতে হয়, অপর পক্ষে যারা এমন ললনা বা বয়-ফ্রেন্ড নিয়ে রেস্তরায় পার্কে ঘুরাঘুরি করে ও একাধিক প্রেম ভালবাসায় ও মানুষ ঠকানোর প্রতিযোগিতায় নেমে পড়ে তারায় হয়ে ওঠে আধুনিক স্মার্ট জেনারেশন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×