somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভদ্রতা পোশাকে নয়, ব্যবহারে

০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহর, ব্যস্ত এক নগরী, যেখানে সবাই ছুটে চলে প্রতিনিয়ত জীবিকার টানে, বিভিন্ন কাজে, কারও যেন এক মুহূর্ত সময় নেই অন্যের খবর নেবার, কাউকে সহানুভূতি দেখাবার, কারো মনের কথা শুনবার, সবাই যেন নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই কেমন আত্মকেন্দ্রিক, ব্যাপার টা যেন এমন, নিজে বাঁচলে বাপের নাম।

আমি এখানে বেশিদিন নই, মফস্বল শহরে থাকতে শুনেছি এ নাকি এক আজব শহর যেখানে কেউ কারো নয়, যদিও আসার পর খুব একটা কষ্ট অনুভব করিনি কারন যার সাথে থাকি তিনি আমার আপন বড় খালাত ভাই (ইফতেখার) যিনি আমাকে আগলে রাখেন, ও পাশে বড় খালাম্মার বাসা সেখানে গেলে বাড়ির সাধ পাই।

ব্যস্ত এ নগরীতে চলাচল খুব কষ্টের, এ ব্যাপারে ভেঙ্গে বলার আর দরকার হয়না কারণ এ শহরের যানজট এর সাথে কম বেশি সকলে পরিচিত, আমিও তার ব্যতিক্রম নই, এইতো সেদিন একটা কাজে আমি ও বন্ধু আতিফ শ্যামলী থেকে বাহন নামের বাসটিতে উঠলাম যা কিনা ছাত্রদের জন্য সুলভ মূল্যের ভাড়া রাখে।উঠে দেখি বসবার মত ছিট আছে তাই উঠেই প্রথম ডানের ছিটে বসে পড়লাম অনেকেই জানেন যে বাহন এর ড্রাইভার এ্রর পিছনের নয়টি ছিট মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ।

আমি জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছি, কিছুক্ষণ পর কলেজ গেট থেকে একজন ভদ্রমহিলা উঠল (দেখে ভদ্র মনে হল) উনি উঠেই রেগে মেগে আগুন আমি প্রথমে বুঝিনি ব্যাপারটা কি হল, একটু পরে বুঝলাম যে পিছের দিকে অনেক সিট থাকা সত্ত্বেও সে ড্রাইভারের পিছনের প্রথম ছিটের জানালার পাশে বসতে চান যেখানে বসে ছিলেন একজন বয়স্ক খুবই অসুস্থ লোক যাকে তার স্ত্রী ধরে রেখেছিল।

মহিলার যুক্তি হল পুরুষ কেন এই সিটে বসবে ?? কিন্তু পুরুষ লোকটি কেন বসেছে সেটা তার ব্যাপার না। ঐ লোকের স্ত্রী এত করে বললেন সে খুব অসুস্থ তাই পাশে বসিয়ে ধরে নিয়ে যাচ্ছেন কিন্তু ভদ্রমহিলা নারাজ তার জানালার পাশের সিট চাই চাই, সব দেখে বুঝে আসে পাশের বয়স্ক লোকেরা ঐ মহিলাকে(ভদ্র মহিলা) পিছনে গিয়ে বসতে বললেন, তাতে তিনি আরও চটে গেলেন, এ দেখে ভদ্র লোকেরা আর কিছু বললেন না কারণ তার ভাষা খুব একটা শোভনীয় নয়।

শেষ মেষ মহিলা এই শর্তে রাজি হলেন যে জানালার পাশের ছিট তাকে দিতে হবে তবে পুরুষ লোকটি যদিও ঐ ছিটে থাকে তাতে তার অসুবিধা নাই সে এই পাশে বসতে পারবে (একসাথে যেহেতু তিনটি আসন থাকে এই পাশের আসনটি ততক্ষণে শূন্য হয়েছিল), অসুস্থ লোকটি এই পাশে না এসে টুল বক্সের উপর বসে পড়লেন এতে ভদ্র মহিলার বেশ শান্তি হল।

আমি চুপচাপ বসে এই কাণ্ডকারখানা দেখছিলাম, কিন্তু কিছু বলিনি যেহেতু ঐ মহিলা যে অন্যদের কথা রাখেনি আমার কথা তো…………, আর যার সামান্য মানবতাটুকু নেই তাকে ভাল কথা বললে সে যে শুনবে সেটা ভাবা নিতান্তই ভুল, আর আমি যে মাপের কথা বলতে চাইছিলাম সেটা আসলে আমার বয়সের সাথে বা চেহারার সাথেও যায় না, অগত্যা চুপ করে রাগে ফুলছিলাম ও নচিকেতার একটি গানের কয়েকটি লাইন আওড়াচ্ছিলাম।

বাসে ট্রামে ওঠা দায়;
বসলে লেডিস সিটে,
মামনিরা মনে-মনে বিরক্ত হয়।
কেউ বা দেয় আওয়াজ;
বুড়োটা ধান্দাবাজ,
মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায়।
বৃথা হয় প্রতিবাদ,
বয়সটা বাধে সাধ,
ছানি পরা দুটো চোখ পলক নামায়।


লেখা- রায়হান তানজীম "Rayhan Tanjim" Facebook
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×