উত্তর আছে ? আপনার কাছে?
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনলাইন ঝড় উঠেছে। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে একজন দিন মজুর। কথা শোনে কার না খারাপ লাগবে। তেমনি আমার ভীষন খারাপ লেগেছে। যদি এমনটাই হয় তাহলে আজকের এই জাতির কাছে আমার কিছু প্রশ্ন থাকবে।
কোন মুক্তিযোদ্ধাদের জন্য আজকের কোটা। কোন মুক্তিযোদ্ধাদের জন্য বাজেটের পর বাজেট। কাদের জন্য আজকের মুক্তিযোদ্ধা ভাতা।কাদের জন্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। যেখানে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীও কোটা পাচ্ছে। সেখান তিনি যেন তেন মুক্তিযোদ্ধা নয় একজন বীর শ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান তার কেন আজ এই হাল। আছে কারো কাছে জবাব। আমার এই সোনার বাংলাদেশে এমন অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে না।
কয়দিন আগে দেখলাম এক মুক্তিযোদ্ধা এক সচিবের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে। আর এদিকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নামদারি ভূয়া কিছু মুক্তিযোদ্ধা, যাদের বিরুদ্ধে প্রমান পাওয়া সত্ত্বেও কিছু করতে পারছে বলে আমার মনে হয় না।
আমার কৌতুহলী এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন এমন কেউ কি আছেন। থাকলে অনুগ্রহ পূর্বক আমাকে উত্তর গুলো দিন।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন