আমিনুল ইসলাম কামাল, তোমার দুর্ভাগ্য যে তোমার নাম 'বিশ্বজিৎ দাস' নয়।
তোমার প্রতি রাষ্ট্রের মদদে, পুলিশি পোশাক পরা, trigger happy আওয়ামী বাহিনী যে ভয়ংকর সন্ত্রাস চালালো তার কোন প্রতিকারই তুমি পাবে না।

thedailystar.net এর রিপোর্ট থেকে জানা যায়, আমিনুল ইসলাম কামাল একজন খুব সাধারণ মানুষ। একটা দোকানের কর্মচারী। কোন রাজনীতির সাথেও জড়িত না। তারপরও সে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে- কারন পুলিশ তাকে খুব কাছে থেকে গুলি করেছে (being shot point-blank by police)।
ইতিমধ্যে তার ২টা অপারেশন হয়ে গেছে। তার লাংসের একটা অংশ ডাক্তাররা কেটে ফেলেছে। আর এখনও সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনও সে সংজ্ঞাহীন।
বুধবার লতিফ সিদ্দিকির হজ ও নবী (সা
পুলিশ নির্বিচারে আক্রমণ শুরু করে এবং এক পর্যায়ে শুরু করে শট-গান থেকে গুলি। প্রত্যক্ষ দর্শীরা জানায়, পুলিশ এতই নির্বিচারে গুলি করছিল যে এতে পুলিশ নিজেও গুলির pallet এ আহত হয়।

এই সব গণ্ডগোল দেখে কামাল তার দোকান বন্ধ করার জন্য সাঁটার টেনে দিচ্ছিল। কিন্তু, হটাত পুলিশ এসে তাকে ঘুশি-লাথি মারতে মারতে মাটিতে ফেলে বুকের বাম দিকে বন্দুকের নল ঠেকিয়ে গুলি করে। তাকে পুলিশ গ্রেফতারও করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তাররা অবস্থা খুব critical বলে জানায় এবং ঢাকায় নিতে বলে। পুলিশ আইনি প্যাচে ফেলে তার বিরুদ্ধে মামলা দেয় এবং এক পর্যায়ে পরিবারের আকুতি মিনতিতে তাকে পুলিশি ঢাকায় নিয়ে আসতে দেয়।
এখনও তার জীবন সংকটাপন্ন।
জাতির বিবেকের কাছে প্রশ্ন হল, ৪০ বছর বয়স্ক একজন নিরীহ নাগরিকের উপর রাষ্ট্র প্রণোদিত পুলিশ বাহিনীর এই নির্মমতার বিচার কে করবে?
কামালের প্রতি এই নির্মমতা জাতির বিবেককে কি একটুও নাড়া দেবে না?
জীবনের সাথে পাঞ্জা লড়তে থাকা আমিনুল ইসলাম কামাল......... আল্লাহ্ তোমাকে বাঁচিয়ে রাখুন।
এই দোয়া করা ছাড়া যে আমার আর কিছুই করার নেই !!
ও হ্যা, কামাল সাহেব একজন মুক্তিযোদ্ধার সন্তান !!!!!!
মুল খবরের লিঙ্কঃ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



